শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

প্রবাসীদের মালামালের নিরাপত্তা নিশ্চিত করুন

Author

আজহারুল ইসলাম পিয়াস , Islamic University, Kushtia

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬ পাঠ: ৩৭ বার

জাতীয় অর্থনীতিতে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। দেশের জিডিপিতে প্রবাসীদের পাঠানো অর্থের অবদান ৬–৭ শতাংশ। স্বাভাবিকভাবেই সম্মানের সঙ্গে দেশে ফেরার কথা থাকলেও রেমিট্যান্স যোদ্ধারা দেশে ফিরছেন হতাশা, দুঃখ আর অবমূল্যায়নের বেদনা নিয়ে। বিমানবন্দরে তাঁরা তাঁদের প্রাপ্য সম্মানটুকু তো পাচ্ছেনই না, বরং তাঁদের মূল্যবান মালামাল চুরি হয়ে যাওয়ায় প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছেন। ফলে সোশ্যাল মিডিয়ায় প্রায়ই দেখা যায় প্রবাসীদের করুণ আর্তনাদ।

তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, প্রবাসীরা যেন বিমানবন্দরে উপেক্ষিত না হন এবং তাদের প্রাপ্য সম্মানটুকু যেন নিশ্চিত করা হয়। পাশাপাশি বিমানবন্দরে তাদের মালামাল চুরি বন্ধে সিসিটিভি নজরদারি, লাগেজ হ্যান্ডলিংয়ে জবাবদিহি নিশ্চিত, অভিযোগের দ্রুত নিষ্পত্তি এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হোক।

লেখক: প্রচার সম্পাদক, ইসলামী বিশ্ববিদ্যালয়।
এই লেখাটি ১৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখে দৈনিক খবরের কাগজ পত্রিকায় প্রকাশিত।
লিংক কপি হয়েছে!

ফোরাম ব্লাড ব্যাংক

রক্তদাতা খোঁজা হচ্ছে...

জরুরি প্রয়োজনে রক্তদাতা খুঁজুন

উপরের ফর্ম থেকে রক্তের গ্রুপ ও ঠিকানা নির্বাচন করে অনুসন্ধান করুন।