বুধবার, ২২ জুলাই ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে সুষ্ঠুভাবে হলে সিট বরাদ্দ হোক

Author

আজহারুল ইসলাম পিয়াস , Islamic University, Kushtia

প্রকাশ: ২০ জুলাই ২০২৬ পাঠ: ১২ বার

ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আবাসন সংকটে ভুগছে বহুদিন ধরে। শিক্ষার্থীর অনুপাতে পর্যাপ্ত আবাসিক হল না থাকায় এই সংকট। ইতোমধ্যেই বিশ্ববিদ্যালয় প্রশাসন কয়েকটি আবাসিক হল নির্মাণের উদ্যোগ নেন, তন্মধ্যে একটির নির্মাণ কাজ প্রায় শেষ; নাম ‘শহীদ আবরার ফাহাদ হল’। হলটিতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের অ্যাটাচমেন্ট দেওয়া হয়। সেখানে সকল অনুষদের শিক্ষার্থীদের অ্যাটাচমেন্ট দেওয়া হলেও বঞ্চিত করা হয় ধর্মতত্ত্ব অনুষদের শিক্ষার্থীদের। ইবি প্রশাসনের এই এক চোখা নীতিতে শিক্ষার্থীদের মনে প্রশ্ন জাগে, ধর্মতত্ত্ব অনুষদ কি ইসলামী বিশ্ববিদ্যালয়ের অংশ নয়? সম্পূর্ণ অজ্ঞাত কারণে কেন বঞ্চিত করা হয়েছে ধর্মতত্ত্ব অনুষদের নবীনদের? যেখানে সকল অনুষদের শিক্ষার্থীদের সমানভাবে হলের সিট পাবার কথা থাকলেও কেন এই বৈষম্য? এ যেন ইসলামী বিশ্ববিদ্যালয়ে ইসলামোফোবিয়ার প্রকাশ্য রুপ!

‎তাই সংশ্লিষ্ট কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে উক্ত বৈষম্যের যেন দ্রুত অবসান ঘটে তার জোর দাবি জানাচ্ছি।

লেখক: সদস্য, ইসলামী বিশ্ববিদ্যালয়।
লিংক কপি হয়েছে!