বুধবার, ২২ জুলাই ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

আর কোনো ফ্যাসিবাদ চাই না

Author

মোঃ সিফাতুল্লাহ তাসনীম , ঢাকা বিশ্ববিদ্যালয়

প্রকাশ: ২৩ জুন ২০২৬ পাঠ: ৩৭ বার

​এক রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে আমরা পেয়েছি নতুন বাংলাদেশ ২.০! ফ্যাসিবাদ পরবর্তী এই বাংলাদেশে স্বাভাবিকভাবেই প্রত্যাশার জায়গাটা ছিল অনেক উঁচুতে। সেই তুলনায় আকাঙ্ক্ষার সবটুকু প্রতিফলন এখনো দেখা না গেলেও, ক্যাম্পাসে স্বাধীনভাবে চলাফেরা ও কথা বলার যে অধিকার আমরা ফিরে পেয়েছি তা নিঃসন্দেহে ভালোলাগার ও আশাজাগানিয়া।

​একটা সময় ছিল, যখন হলের প্রতিটি রাত মানেই ছিল ছাত্রলীগের গেস্টরুম কালচারের নামে মানসিক টর্চারের আতঙ্ক। আবাসিক শিক্ষার্থীদের জোর করে নিয়ে যাওয়া হত রাজনৈতিক কর্মসূচিতে, না গেলে রাতের বেলায় গেস্টরুমে জবাবদিহি করতে হতো, শাস্তি পেতে হতো। আজ সেই পরিস্থিতি থেকে অন্তত আমরা মুক্ত। এখন লাইব্রেরিতে বসে নিরিবিলি পড়তে পারি, হলে নির্ভয়ে থাকতে পারি। ফেসবুকে নিজের স্বাধীন মত ব্যক্ত করলে আর তথাকথিত ‘বড় ভাইদের’ চোখ রাঙানি কিংবা হুমকির শিকার হতে হয় না। জোর করে ক্যান্ডিডেটদের পক্ষে পোস্ট করতে হয় না।

​তবে জুলাইয়ের শহীদদের আকাঙ্ক্ষার জায়গাতে এখনও অনেক অর্জন বাকি। অপরাধীদের আইনের আওতায় এনে যথাযথ বিচার নিশ্চিত করা ও যৌক্তিক সংস্কারসমূহ বাস্তবায়নের মধ্য দিয়ে শহীদদের প্রত্যাশা পূর্ণ হবে বলে আশা করি। নতুন করে আর কোনো ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে না উঠুক এই প্রত্যাশা।

​-মো. সিফাতুল্লাহ তাসনীম, ইসলামিক স্টাডিজ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

লেখক: কার্যনির্বাহী সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়।
লিংক কপি হয়েছে!