ক্যারিয়ার গঠনে কমিউনিকেশন স্কিলের গুরুত্ব

মোছা সোমনা আক্তার , মৌলভীবাজার সরকারি কলেজ
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৬ পাঠ: ৩৫ বার

ক্যারিয়ার গঠনে কমিউনিকেশন স্কিলের গুরুত্ব
সোমনা আক্তার
একজন শিক্ষার্থীর ক্যারিয়ার গঠনে কমিউনিকেশন স্কিলস বা যোগাযোগ দক্ষতার গুরুত্ব ক্রমেই বেড়ে চলেছে।বর্তমান প্রতিযোগিতা মূলক বিশ্বে শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা, ভালো ফলাফল ও সার্টিফিকেটেই একটি সফল ক্যারিয়ার গঠনের জন্য যথেষ্ট নয়।এর সঙ্গে সমানভাবে গুরুত্বপূর্ণ হলো কমিউনিকেশন স্কিল বা যোগাযোগ দক্ষতা। একজন শিক্ষার্থী ভালো ফলাফল অর্জন করলেও যদি সে নিজের চিন্তা, জ্ঞান ও মতামত স্পষ্টভাবে উপস্থাপন করতে না পারে, আত্মবিশ্বাসের সাথে কথা বলতে না পারে তবে কর্মজীবনে তাকে নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়।একজন শিক্ষার্থী যখন ক্লাসে নিজের মতামত প্রকাশ করতে পারে, প্রশ্ন করতে পারে, অন্যদের সঙ্গে আত্মবিশ্বাসের সাথে কথা বলতে পারে তখন তার শেখার ও জানার পরিধি আরো বিস্তৃত হয়। ভবিষ্যতে চাকরির ইন্টারভিউ, প্রেজেন্টেশন, দলগত কাজ,বক্তব্য কিংবা পেশাগত জীবনে যোগাযোগ দক্ষতা —সব ক্ষেত্রেই শিক্ষার্থীদের এগিয়ে যেতে সহায়তা করে।
দুঃখজনক হলেও সত্য, আমাদের শিক্ষা ব্যবস্থায় এখনো শিক্ষার্থীদের যোগাযোগ দক্ষতা গড়ে তোলার দিকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয় না।অনেক মেধাবী শিক্ষার্থী যোগ্যতা থাকা সত্ত্বেও আত্মবিশ্বাস হারিয়ে ফেলে।বিশেষ করে গ্রামাঞ্চল ও প্রান্তিক পর্যায়ের শিক্ষার্থীরা কমিউনিকেশন স্কিলসের পর্যাপ্ত চর্চার সুযোগ না পাওয়ায় তাদের ক্যারিয়ার প্রত্যাশিতভাবে গড়ে উঠে না, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি উদ্বেগ জনক বার্তা বহন করে।
ক্যারিয়ারে সফলতা অর্জনের জন্য কমিউনিকেশন স্কিলসের গুরুত্ব উপেক্ষা করার কোনো সুযোগ নেই।
সোমনা আক্তার
শিক্ষার্থী
মৌলভীবাজার সরকারি কলেজ।
ইমেইল :sumonaakter472192@gmail.com
মোবাইল নাম্বার :01345363415
লেখক: সাধারণ সদস্য, জাতীয় বিশ্ববিদ্যালয়।
এই লেখাটি ৩০ জানুয়ারি ২০২৬ তারিখে দৈনিক ইত্তেফাক পত্রিকায় প্রকাশিত।
