বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

বিচারহীনতার অবসান হোক

Author

মোছা সোমনা আক্তার , মৌলভীবাজার সরকারি কলেজ

প্রকাশ: ৫ মার্চ ২০২৬ পাঠ: ৩৫ বার

বিচারহীনতার অবসান হোক

সোমনা আক্তার
আজকাল এত ঘন ঘন ধর্ষণের খবর শোনা যায় যে,  একটা শোক কাটিয়ে উঠতে না উঠতেই আরেকটা। নারীর সম্মতি ছাড়া তার সাথে কোনো পুরুষের যৌন সম্পর্ক স্থাপন করাকে ধর্ষণ  বলে। ধর্ষণ প্রকৃতপক্ষে নারীর শরীর ও মনের ওপর আক্রমণ কে বুঝায়। এটা নারীর প্রতি বড় ধরনের সহিংসতা। অথচ ধর্ষণের এই সহিংস চেহারাটাকে  স্বীকার না করে এটাকে পুরুষের স্বাভাবিক তীব্র ফলাফল হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা চলে সমাজে। আজকাল শিশু থেকে মাঝ বয়সি এমনকি বৃদ্ধ মহিলারাও ধর্ষণের শিকার হয়ে থাকেন। সমাজে বলা হয়ে থাকে মেয়েরা অশালীন পোশাক পড়েছে বলে ধর্ষিত হয়েছে। তার ভাব ভঙ্গি খারাপ বলে এমন ঘটেছে। বাস্তবতা এমন দাঁড়িয়েছে যে একজন নির্যাতিত নারী যখন ন্যায়বিচারের জন্য মুখ খুলে তখন তাকেই তার পোশাক -আশাক, চলাফেরা সবকিছু নিয়ে প্রশ্নবিদ্ধ হতে হয়। গতবছরের রিপোর্ট অনুযায়ী আমাদের দেশে প্রায় ৭৪৯ – ৭৮২ টি ধর্ষণের রিপোর্ট পাওয়া যায়। আমরা ভয়ংকর এক অমানবিক সমাজের মাঝখানে এসে পড়েছি, ধ্বংস যেন হাতছানি দিয়ে ডাকছে। তাই আমি আমার ছোট হাতিয়ার হাতে লক্ষ লক্ষ সায়মা, তনু, নুসরাত এর পাশে দাঁড়াবার অঙ্গীকার আদায় করছি।

অন্যায়ের সঙ্গে আপোষ নয়, নীরবতা নয়, সংগ্রাম দরকার। ধর্ষণের ঘটনার  সুষ্ঠু ও দ্রুত বিচার নিশ্চিত না হলে এই দায় রাষ্ট্র সমাজ এবং আমাদের  সকলের উপরই পড়বে।
লেখক:-
সোমনা আক্তার
শিক্ষার্থী,উদ্ভিদ বিজ্ঞান বিভাগ
মৌলভীবাজার সরকারি কলেজ।
লেখক: সাধারণ সদস্য, জাতীয় বিশ্ববিদ্যালয়।
এই লেখাটি ৫ মার্চ ২০২৬ তারিখে আমার দেশ পত্রিকায় প্রকাশিত।
লিংক কপি হয়েছে!