মশা নিধনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন
বিশেষ করে বর্ষা মৌসুমে নালা-নর্দমা, ডোবা এবং বিভিন্ন স্থানে জমে থাকা পানিতে মশার বংশবিস্তার দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এর ফলে ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়ার মতো রোগ ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়ছে, যা জনস্বাস্থ্যের জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছে।
মশা নিয়ন্ত্রণে মাঝে মাঝে ফগার মেশিন ব্যবহার করা হলেও তা অনেক ক্ষেত্রে পর্যাপ্ত ও কার্যকর মনে হয় না। অনেক এলাকায় নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা হয় না এবং জমে থাকা পানি অপসারণের যথাযথ উদ্যোগও দেখা যায় না। ফলে মশার উৎপত্তিস্থল ধ্বংস করা সম্ভব হচ্ছে না।
এই পরিস্থিতিতে মশা নিধনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত জরুরি। নিয়মিত ড্রেন ও নালা পরিষ্কার রাখা, কোথাও পানি জমে থাকতে না দেওয়া, প্রয়োজনীয় ও কার্যকর ওষুধ ছিটানো এবং এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন। একই সঙ্গে সিটি করপোরেশন ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর আরও দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা নিশ্চিত করতে হবে।
মো. জাহিদুল ইসলাম জাহিদ
শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
মোবাইল: ০১৭০৬৫০০৩২৯
লেখক: সহযোগী সদস্য, ইসলামী বিশ্ববিদ্যালয়।