নতুন চাঁদের হাসি

নতুন চাঁদের হাসি
সাব্বির হাসান নিরব
রোজার মাস শেষ হয়েছে
গুটি গুটি পায়ে,
ঐ দেখা যায় চাঁদ হাসছে
আকাশের ঐ গায়ে।
নতুন চাঁদের উদয় হলো
খুশির খবর নিয়ে,
ঈদে যাবো সবাই মিলে,
খুশবু-আতর দিয়ে।
গরিব-দুঃখী, বন্ধু-স্বজন
সবার খবর নেব,
কোলাকুলি-মোলাকাতে
দুঃখ মুছে দেব।
লেখক: সাব্বির হাসান নিরব
অনার্স তৃতীয় বর্ষ
সেশন : ২০২২-২০২৩
রাষ্ট্রবিজ্ঞান বিভাগ
বাজিতপুর সরকারি কলেজ, কিশোরগঞ্জ
ফোন : 01954109653
ই-মেইল : sabbir54109653@gmail.com
লেখক: সম্পাদকীয় পর্ষদ সদস্য, জাতীয় বিশ্ববিদ্যালয়।
এই লেখাটি ২০ মার্চ ২০২৬ তারিখে নীলাশা ম্যাগাজিন পত্রিকায় প্রকাশিত।

