শনিবার, ৬ জুন ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

নিরাপদ জনপদে মায়ের সুরক্ষা চাই

Author

বাপ্পাদিত্য চৌধুরী প্রবাল , মৌলভীবাজার সরকারি কলেজ

প্রকাশ: ১৮ মে ২০২৬ পাঠ: ২৫ বার

https://epaper.dailyadin.com?edition=1&date=2026-05-10&page=1156&id=12744নিরাপদ জনপদে মায়ের সুরক্ষা চাই

 

‘মা’ শব্দটি সংস্কৃত ‘মা’ ধাতু থেকে উৎপন্ন, যার অর্থ ‘পরিমাপ করা’। অর্থাৎ, মা-ই জীবনের সঠিক মাত্রা নির্ধারণ করেন; শেখান ভালো-মন্দের পার্থক্য, জাগান সংযমের বোধ। তাই ‘মা’ কেবল সম্পর্ক নয়, এক সর্বজনীন অনুভূতি। মাতৃচিন্তা ও মাতৃভাব মানুষকে শেকড়ে ফিরিয়ে নেয়, করে তোলে মানবিক। আমাদের আনন্দ-বেদনা, ভয় কিংবা বিপদে অবচেতনভাবেই উচ্চারিত হয় এই অমৃতময় শব্দটি। এতেই লুকিয়ে থাকে পরম নিরাপত্তা ও নিঃস্বার্থ ভালোবাসা। অথচ আক্ষেপের বিষয়, পরম আশ্রয়দাত্রী মায়েরা আজ বহু ক্ষেত্রে অনিরাপদ ও বঞ্চিত। আধুনিকতার দৌড়ে আমরা তাঁদের নীরব ত্যাগ ভুলে যাচ্ছি। নিজ ঘর, রাস্তাঘাট, গণপরিবহন ও কর্মস্থলে মায়েদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। আমাদের সচেতনতা, দায়িত্ববোধ, কঠোর আইন প্রয়োগ ও মানবিক দৃষ্টিভঙ্গিই পারে তাঁদের যোগ্য স্থানে প্রতিষ্ঠিত করতে। ‘মাতৃকুল জাতির প্রসবিনী, তাঁদের হতেই জাতির জীবন প্রারম্ভ’- কথাটি ভুলে গেলে চলবে না। তাই মায়ের প্রতি দায়বদ্ধতা বাড়িয়ে তাঁদের সম্মান ও ভালোবাসায় ঘিরে রাখা আমাদের একান্ত কর্তব্য।

বাপ্পাদিত্য চৌধুরী প্রবাল, শিক্ষার্থী, মৌলভীবাজার সরকারি কলেজ, মৌলভীবাজার।

লেখক: সাধারণ সদস্য, জাতীয় বিশ্ববিদ্যালয়।
লিংক কপি হয়েছে!