শনিবার, ৬ জুন ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

টিকা ও কৃমিনাশকের অভাব দূর করুন।

Author

মোছা সোমনা আক্তার , মৌলভীবাজার সরকারি কলেজ

প্রকাশ: ২০ মে ২০২৬ পাঠ: ২৭ বার

টিকা ও কৃমিনাশকের অভাব দূর করুন।
সোমনা আক্তার
বর্তমানে দেশে শিশুস্বাস্থ্য সুরক্ষা চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। সংবাদমাধ্যমের তথ্যানুযায়ী, গত দেড় মাসে দেশে হামে আক্রান্ত শিশুর সংখ্যা ১৯ হাজার ছাড়িয়েছে এবং শতাধিক শিশু প্রাণ হারিয়েছে। এই ভয়াবহ পরিস্থিতির অন্যতম প্রধান কারণ হলো নিয়মিত টিকাদান কর্মসূচি (EPI)-তে টিকার তীব্র সংকট। অনেক অভিভাবক শিশুদের টিকাকেন্দ্রে নিয়ে গিয়েও টিকা না দিয়ে ফিরে আসছেন।
আরও উদ্‌বেগজনক বিষয় হলো, প্রাথমিক বিদ্যালয়গুলোতে নিয়মিত যে কৃমিনাশক ঔষধ বিতরণ করা হতো, তা প্রায় এক বছর ধরে বন্ধ রয়েছে। একই সঙ্গে ভিটামিন-এ ক্যাপসুল বিতরণ কর্মসূচিও স্থবির হয়ে পড়েছে। চিকিৎসকদের মতে, কৃমিজনিত পুষ্টিহীনতা এবং টিকার অভাবে শিশুদের রোগ প্রতিরোধক্ষমতা মারাত্মকভাবে কমে যাচ্ছে, যা হামের প্রাদুর্ভাবকে আরও ভয়াবহ করে তুলছে।
যদিও সরকার টিকা আমদানির আশ্বাস দিচ্ছে, মাঠপর্যায়ের বাস্তব চিত্র এখনো অত্যন্ত নাজুক। শিশুদের জীবন নিয়ে এমন উদাসীনতা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। অনতিবিলম্বে দেশের প্রতিটি কেন্দ্রে হামের টিকার পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা এবং স্কুলগুলোতে কৃমিনাশক ঔষধ বিতরণ কর্মসূচি পুনরায় চালু করতে হবে।
লেখক:-
সোমনা আক্তার
শিক্ষার্থী,  উদ্ভিদবিজ্ঞান বিভাগ।
মৌলভীবাজার সরকারি কলেজ।
ইমেইল :-sumonaakter472192@gmail.com
লেখক: সাধারণ সদস্য, জাতীয় বিশ্ববিদ্যালয়।
লিংক কপি হয়েছে!