বুধবার, ২২ জুলাই ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

খাদ্য নিরাপত্তার ভিত্তি কৃষক ও কৃষিকাজ।

Author

মোছা সোমনা আক্তার , মৌলভীবাজার সরকারি কলেজ

প্রকাশ: ২৯ জুন ২০২৬ পাঠ: ৩৭ বার

খাদ্য নিরাপত্তার ভিত্তি কৃষক ও কৃষিকাজ।
সুমনা আক্তার
বাংলাদেশের প্রায় ৭০ শতাংশ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল, অথচ কৃষকের জীবনমান আজও উন্নয়নের আলো থেকে বহুদূরে। দিন-রাত কঠোর পরিশ্রম করে কৃষকরাই দেশের মানুষের খাদ্যের জোগান নিশ্চিত করেন। কিন্তু উৎপাদন ব্যয় বৃদ্ধি, প্রাকৃতিক দুর্যোগ, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং কৃষিপণ্যের ন্যায্যমূল্য না পাওয়ায় অনেক কৃষক আজ নানা সংকটে রয়েছেন। এতে কৃষিকাজের প্রতি আগ্রহ কমছে, যা ভবিষ্যতে দেশের খাদ্য নিরাপত্তার জন্য উদ্বেগের কারণ হতে পারে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষকদের ন্যায্যমূল্য প্রদান, সহজ শর্তে কৃষিঋণ, উন্নত বীজ ও সার সরবরাহ, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার এবং সেচব্যবস্থার উন্নয়ন নিশ্চিত করা জরুরি। পাশাপাশি কৃষিজমি সংরক্ষণ, কৃষিপণ্যের বাজার ব্যবস্থাপনা উন্নত করা এবং কৃষকদের প্রশিক্ষণের সুযোগ বৃদ্ধি করাও সময়ের দাবি। কৃষকের সম্মান ও প্রাপ্য অধিকার নিশ্চিত করা গেলে কৃষি আরও সমৃদ্ধ হবে এবং দেশের খাদ্য নিরাপত্তা সুদৃঢ় হবে।  কৃষকে অবহেলিত করে দেশের খাদ্য নিরাপত্তা কখনো টেকসই করা যাবে নাহ। https://epaper.ittefaq.com.bd/edition/2827/2nd-edition/page/8
লেখক :-
সুমনা আক্তার
শিক্ষার্থী, উদ্ভিদবিজ্ঞান বিভাগ।
মৌলভীবাজার সরকারি কলেজ।
লেখক: সাধারণ সদস্য, জাতীয় বিশ্ববিদ্যালয়।
লিংক কপি হয়েছে!