বুধবার, ২২ জুলাই ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

নারীর ওয়াশরুম সংকট : একটি উপেক্ষিত জনস্বাস্থ্য সমস্যা

Author

আশা মনি , ইডেন মহিলা কলেজ

প্রকাশ: ৩০ জুন ২০২৬ পাঠ: ৪৪ বার

<span;>নারীর জন্য পাবলিক ওয়াশরুম সংকট সমাধান জরুরী

<span;>বাংলাদেশে পাবলিক ওয়াশরুমের সংকট যেনো একটি স্বাভাবিক বিচ্ছিন্ন ঘটনা।এর মাঝে নারীর জন্য আলাদা পরিষ্কার পরিচ্ছন্ন পাবলিক টয়লেট আশা করা যেনো অসম্ভব প্রত্যাশা।এটি শুধু একটি স্বাস্থ্যগত সমস্যা নয় বরং লিঙ্গ বৈষম্য,মানবাধিকার ও নগর পরিকল্পনার ব্যর্থতার প্রতিফলন।যে কারনে নারীরা বাইরে যাওয়ার আগে ভাবেন – “ওয়াশরুম পাবো তো?”।Wateraid Bangladesh এর তথ্য অনুয়ায়ী, দেশের বড় শহর গুলোতে পাবলিক টয়লেটের সংখ্যা চাহিদার তুলনায় অত্যন্ত কম এবং অনেকগুলোই ব্যবহারের যোগ্য নয়।এছাড়াও অন্য একটি রিপোর্ট উল্লেখিত আছে,৬ টি বড় শহর ও রেলওয়ে মিলিয়ে মাত্র ১৩৭ টি পাবলিক টয়লেট রয়েছে প্রায় ২ কোটি মানুষের জন্য।অন্যদিকে ঢাকায় প্রায় ১২২ টি পাবলিক টয়লেট থাকলেও, এর মধ্যে মাত্র ৫০ টির মতো ব্যবহারযোগ্য।জনসংখ্যার চাহিদার তুলনায় পাবলিক টয়লেটের এতো স্বল্পতার মাঝে নারীর জন্য আলাদা ওয়াশরুম কল্পনা করে যেনো বিলাসিতা।অথচ প্রাকৃতিক ভাবেই নারীরা পুরুষদের তুলনায় ওয়াশরুম ব্যবহারের প্রয়োজনীয়তা বেশি অনুভব করেন।কিন্তু পর্যাপ্ত ওয়াশরুম না থাকার কারনে,তারা বেশিরভাগই বিভিন্ন স্বাস্থ্যগত জটিলতা ও অসুখে ভুগে।দীর্ঘ সময় প্রস্রাব চেপে রাখার ফলে কিডনি ও মুত্রথলির জটিলতা দেখা দিতে পারে।এছাড়াও প্রস্রাব চেপে রাখা গর্ভবতী নারীদের জন্য ভীষণ ঝুকিপূর্ণ।মাসিকের সময় নারীরা বাইরে বের হলে, সর্বোচ্চ অভাববোধ করে একটি পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুমের।পর্যাপ্ত ব্যবস্থা না থাকায়,দীর্ঘসময় একই প্যাড ব্যবহার করতে বাধ্য হয়।যা পরবর্তীতে বিভিন্ন জটিল রোগ সৃষ্টিতে সহায়ক।তাই দীর্ঘ সময়ের জন্য বের হলে নারীরা সবসময় একটি মানসিক চাপে থাকে।আবার বিভিন্ন সময়ে নারী পুরুষের আলাদা ওয়াশরুন ব্যবস্থা না থাকায়,একই ওয়াশরুম ব্যবহার করতে গিয়ে সংকোচে পড়তে হয়, এমনকি এসব ক্ষেত্রে যৌন হয়রানির ঘটনাও ঘটে।আধুনিক যুগে বসবাস করেও আমাদের দেশের নারীরা পরিষ্কার পরিচ্ছন্ন পাবলিক টয়লেটের অভাবে ভুগছে।এই সমস্যা সমাধানের জন্য যতটুকু আলোচনা প্রয়োজন তাও হচ্ছেনা অদৃশ্য এক লজ্জায়,সংকোচে।দেশের শহর গুলো থেকে শুরু করে সরকারি সকল অফিস,প্রতিষ্ঠান গুলোতে পর্যাপ্ত ওয়াশরুমের ব্যবস্থা করে নারীর জন্য আলাদা ওয়াশরুমের ব্যবস্থা রাখার আবেদন জানাচ্ছি প্রশাসনের নিকট।নারীর ওয়াশরুম সংকট একটি সামাজিক সংকট নয়,জাতীয় সংকট।তাই এর থেকে পরিত্রাণের সুষ্ঠু পরিকল্পনা ও ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকারের গুরুত্বপূর্ণ ভূমিকা আশা করছি।

আশা মনি
ইংরেজি বিভাগ,
ইডেন মহিলা কলেজ

লেখক: সাধারণ সদস্য, ইডেন মহিলা কলেজ।
লিংক কপি হয়েছে!