প্রকৃতির নিয়ম ও ফিফা বিশ্বকাপ।
ফুটবল তারকা লামিনে ইয়ামাল আর লিওনেল মেসির এই দুটো ছবি দেখে, আমার কবি সুকান্ত ভট্টাচার্যের বিখ্যাত কবিতা ছাড়পত্রের একটি লাইন বড় মনে পড়ে যাচ্ছে।
“এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান।”
ছাড়পত্র
-সুকান্ত ভট্টাচার্য
এই ছবি তোলার সময় মেসি তাঁর তারুণ্যের দায়িত্ব পালন করছিলেন। তিনি লড়ছিলেন। আর এক নতুন শিশু ইয়ামাল বেড়ে উঠছিল। প্রকৃতি নিয়মের অধীন। তাই প্রকৃতির নিয়মই যেন বলে দিয়েছে এই ছবিতে, “একজন তারুণ্য পার করছেন, তাঁর কাজ করছেন, ধীরে ধীরে বার্ধক্যে পৌঁছাচ্ছেন। আরেকদিকে এক নতুন শিশু বড় হচ্ছে, তাঁর যাত্রা শুরু হয়েছে। একসময় তাঁকে জায়গা ছেড়ে দিতে হবে!”
এটা একটা গভীর তত্ত্ব। চিন্তা করে দেখুন। ইয়ামালের যাত্রা শুরু হলো, মেসির হয়ত বিশ্বকাপের যাত্রা এখানেই শেষ হলো! তবে নতুন এসেছে বলে পুরাতনকে ভুলে যাব তা নয়। পৃথিবীর কৃতি সন্তানরা অমর হয়ে থাকেন, ইতিহাসের পাতায়। মেসির সারা জীবনের পরিশ্রম, তাঁর অর্জন, ভালোবাসা সব অমর হয়ে থাকবে। ভবিষ্যৎ প্রজন্ম তাঁকে খেলতে দেখবে না, কিন্তু তাঁকে স্মরণ করবে শ্রদ্ধার সাথে। এটাই প্রকৃতির নিয়ম। এখন ইয়ামালের সময় শুরু। সামনে সময়ের সাথে সাথে ইয়ামালের যাত্রাও শেষ হবে, আবার নতুন কেউ আসবে। এই যাত্রা চলবেই সৃষ্টির অন্ত পর্যন্ত।
কাকতালীয়ভাবে নাকি ভাগ্যের প্লান জানি না। কিন্তু এই ছবি দুটো, যেন কবি সুকান্ত ভট্টাচার্যের কবিতার লাইনটাকে বাস্তব প্রমাণ করে দিলো!
✍️সেঁজুতি মুমু
