বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন
হোম / নিবন্ধ

ডিজিটাল মেম্বার ডিরেক্টরি ও লেখক প্রোফাইল আপডেট ক্যাম্পেইন

Author

আখতার হোসেন আজাদ , ইসলামী বিশ্ববিদ্যালয়

প্রকাশ: ৬ মার্চ ২০২৬ পাঠ: ১৯৭ বার

আসসালামু আলাইকুম,

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম (প্রোফাইল নিবন্ধন)-এর সম্মানিত সকল সদস্যদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সংগঠনের সকল কার্যক্রমকে আরও আধুনিক, গতিশীল এবং পদ্ধতিগত করার লক্ষ্যে আমরা আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে উন্নত ‘মেম্বার ড্যাশবোর্ড’ এবং ‘ডিজিটাল লেখক প্রোফাইল’ সিস্টেম চালু করা হয়েছে।

সংগঠনের প্রতিটি সদস্যের লেখনী ও পরিচিতি ডিজিটাল আর্কাইভে সুসংহত করতে এই প্রোফাইলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

একটি পূর্ণাঙ্গ প্রোফাইল আপনাকে যে সুবিধাগুলো দেবে:

  • নিজস্ব পাবলিক ইউআরএল: আপনার নামে একটি ইউনিক প্রোফাইল লিঙ্ক (যেমন: bycwf.org/author/yourname) তৈরি হবে, যা আপনার পেশাদার পোর্টফোলিও হিসেবে কাজ করবে।

  • শাখা ভিত্তিক ডিরেক্টরি: প্রোফাইলে আপনার শাখার নাম যুক্ত করার মাধ্যমে আপনি স্বয়ংক্রিয়ভাবে ‘লেখক কর্ণার’-এর তালিকায় অন্তর্ভুক্ত হবেন।

  • ডিজিটাল ব্লাড ব্যাংক: আপনার রক্তের গ্রুপের তথ্য মুমূর্ষু রোগীর প্রয়োজনে সরাসরি ব্লাড ব্যাংকে প্রদর্শিত হবে, যা একটি মহৎ মানবিক সেবা।

  • সরাসরি নিবন্ধ প্রকাশ: প্রোফাইলটি এডমিন কর্তৃক অনুমোদিত (Approved) হওয়ার পর আপনি সরাসরি ড্যাশবোর্ড থেকে আপনার কলাম বা নিবন্ধ পর্যালোচনার জন্য জমা দিতে পারবেন।

সদস্যদের প্রতি নির্দেশনা: সকল স্তরের (বর্তমান ও অ্যালামনাই) সদস্যদের অনতিবিলম্বে bycwf.org লিঙ্কে গিয়ে নিবন্ধন সম্পন্ন করার জন্য অনুরোধ করা হলো। নিবন্ধনের পর প্রোফাইল সেকশনে আপনার একটি পেশাদার ছবি, বর্তমান ও স্থায়ী ঠিকানা, সঠিক শাখার নাম এবং রক্তের গ্রুপ নির্ভুলভাবে আপডেট করুন।

আপনার লেখনী ও সাংগঠনিক পরিচয় আরও সুসংহত করতে আমাদের এই ডিজিটাল রূপান্তরের অংশ হোন।

লিংক কপি হয়েছে!