মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

ধুলাবালি নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণ করুন।

Author

মোঃ হাসনাইন রিজেন , হাটহাজারী সরকারি কলেজ চট্টগ্রাম।

প্রকাশ: ২ ফেব্রুয়ারি ২০২৬ পাঠ: ৩৩ বার

ভোলা জেলার তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের খাসের হাট বাজার থেকে মুসির বাড়ি কোনা পর্যন্ত সড়কটি আজ স্থানীয় মানুষের জন্য চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। নির্বাচনকে সামনে রেখে শুরু হওয়া সড়ক মেরামতকাজ মাঝপথে বন্ধ হয়ে যাওয়ায় রাস্তাজুড়ে পড়ে আছে ইট ও বালু। এর ফলে প্রতিদিন সৃষ্টি হচ্ছে তীব্র ধুলাবালি, যা পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য হয়ে উঠেছে মারাত্মক হুমকি। এই সড়ক দিয়ে প্রতিদিন প্রায় ২০ হাজার মানুষ চলাচল করেন। এর মধ্যে রয়েছে অন্তত ১ হাজার ৫০০ শিক্ষার্থী, যারা প্রতিদিন স্কুল ও কলেজে যাতায়াত করে। ধুলোর কারণে তাদের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। শিশু ও বয়স্কদের মধ্যে কাশি, শ্বাসকষ্ট, চোখে জ্বালাপোড়া ও অ্যালার্জিজনিত সমস্যার অভিযোগ দিন দিন বাড়ছে। অনেক সময় যানবাহন চলাচলও ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।

মেরামতের কাজ বন্ধ থাকলেও রাস্তায় ফেলে রাখা নির্মাণসামগ্রীর যথাযথ ব্যবহার করেনি। ধুলো নিয়ন্ত্রণে পানি ছিটানো কিংবা বিকল্প কোনো ব্যবস্থাও গ্রহণ করা হয়নি। ফলে একটি গুরুত্বপূর্ণ জনপথ কার্যত ধুলোময় মরুভূমিতে পরিণত হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসনকে জানানো হলেও এখন পর্যন্ত কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখা যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাই। অবিলম্বে সড়ক মেরামতকাজ পুনরায় শুরু করুন অথবা অন্তত রাস্তায় ছড়িয়ে থাকা ইট ও বালু সৃষ্টি হওয়া ধুলাবালি নিয়ন্ত্রণের কার্যকর ব্যবস্থা গ্রহণ করুন। অন্যথায় এই অব্যবস্থাপনা জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য দীর্ঘমেয়াদি ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে।

মোঃ হাসনাইন রিজেন।

লেখক: সাংগঠনিক সম্পাদক, জাতীয় বিশ্ববিদ্যালয় শাখা, জাতীয় বিশ্ববিদ্যালয়।
এই লেখাটি ২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে দৈনিক খোলা কাগজ পত্রিকায় প্রকাশিত।
লিংক কপি হয়েছে!

ফোরাম ব্লাড ব্যাংক

রক্তদাতা খোঁজা হচ্ছে...

জরুরি প্রয়োজনে রক্তদাতা খুঁজুন

উপরের ফর্ম থেকে রক্তের গ্রুপ ও ঠিকানা নির্বাচন করে অনুসন্ধান করুন।