বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

পরিবহন ব্যবস্থা উন্নত হোক

Author

ফাহিম ফয়সাল , ইসলামী বিশ্ববিদ্যালয়

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৩ পাঠ: ২৮ বার

স্বাধীনতার পর প্রতিষ্ঠিত পাবলিক বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া-ঝিনাইদহ। বিশ্ববিদ্যালয়টি কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলার মাঝামাঝি অবস্থিত হওয়ায় এর বেশির ভাগ শিক্ষার্থী কুষ্টিয়া কিংবা ঝিনাইদহ জেলায় অবস্থান করে। উভয় জেলার শিক্ষার্থীদের যাতায়াতের জন্য বিশ্ববিদ্যালয়ের নাম ও মনোগ্রামযুক্ত হাতে গোনা কয়েকটি নিজস্ব বাস থাকলেও বেশির ভাগই বিশ্ববিদ্যালয় কর্তৃক মালিকানাধীন বাস ভাড়া নেওয়া হয়েছে। কয়েকটি বাসের সিট উন্নতমানের হলেও বেশির ভাগ বাসের সিট খুবই নিম্নমানের। সিটগুলো এত ছোট ছোট যে দুজন শিক্ষার্থী ভালোমতো বসা কষ্টসাধ্য। সারা দিনের ক্লাস, প্রেজেন্টেশন, অ্যাসাইনমেন্টের ক্লান্তি শেষে শিক্ষার্থীদের দীর্ঘ পথের কষ্টকর যাতায়াত সত্যই দুঃখজনক। এ ছাড়া এমন কিছু বাস পরিবহনব্যবস্থার সঙ্গে যুক্ত করা হয়েছে, যা দেখলে মনে হয় প্রত্যাখ্যাত। শিক্ষার্থীদের পরিবহনব্যবস্থা উন্নত করতে ইবি কর্তৃপক্ষের এ বিষয়ে হস্তক্ষেপ কামনা করছি।

লেখক: সহ-সাংগঠনিক সম্পাদক, ইসলামী বিশ্ববিদ্যালয়।
এই লেখাটি ৩০ নভেম্বর ২০২৩ তারিখে কালের কণ্ঠ পত্রিকায় প্রকাশিত।
লিংক কপি হয়েছে!