বুধবার, ২২ জুলাই ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

হিজড়া সম্প্রদায়: নতুন দৃষ্টিভঙ্গি ও সম্ভাবনা।

Author

শাহিদা জাহান ইরানী , ইসলামিক বিশ্ববিদ্যালয় বাংলাদেশ

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৫ পাঠ: ১০৪ বার

 

মানবতার অঙ্গনে প্রতিটি প্রাণেরই আছে নিজস্ব অধিকার, নিজস্ব স্বপ্ন। তবে কেন হিজড়া সম্প্রদায়ের মানুষগুলো আজও অবহেলার আঁধারে ঢাকা? জন্মের পর থেকেই তারা অবহেলা ও বৈষম্যের শিকার। পরিবার, শিক্ষা , কর্মসংস্থান -সবজায়গায় তারা বঞ্চিত। সমাজের এই অবজ্ঞা ও অবহেলা তাদের জীবনকে সীমাবদ্ধ করে ফেলে ভিক্ষাবৃত্তি ও অপমানজনক পেশায়। অথচ আমরা কি ভেবে দেখেছি, এই অবজ্ঞার আড়ালে কত সম্ভাবনার আলো অন্ধকারে ঢাকা পড়ে আছে? সমাজ ও প্রশাসনের যৌথ উদ্যোগই পারে হিজড়া সম্প্রদায়কে জনসম্পদে পরিণত করতে। পুলিশ প্রশাসনে নিয়োগ এবং ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব, শিক্ষা ও প্রশিক্ষণের ব্যবস্থা, সাংস্কৃতিক অঙ্গনে অংশগ্রহণ, ব্যবসা ও চাকরির সুযোগ সৃষ্টি করার মাধ্যমে তাদের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করা সম্ভব। ইতোমধ্যে অন্যান্য দেশে তারা এই খাতগুলোতে নিজেদের জায়গা করে নিয়েছে।বাংলাদেশেও তাদের জন্য উপযুক্ত কর্মসংস্থান তৈরি করা হলে তারা আত্মনির্ভরশীল হয়ে সমাজের উন্নয়নে অবদান রাখতে পারবে।

প্রশাসনের প্রতি অনুরোধ জানাই, যেন হিজড়া সম্প্রদায়ের প্রতি সহানুভূতিশীল নীতি গ্রহণ করা হয় এবং তাদের আর্থিকভাবে স্বাবলম্বী করার উদ্যোগ গ্রহণ করা হয়।

শাহিদা জাহান ইরানী,
ইসলামী বিশ্ববিদ্যালয়,কুষ্টিয়া।

লেখক: সদস্য, ইসলামী বিশ্ববিদ্যালয়।
এই লেখাটি ২৬ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে দৈনিক ইত্তেফাক পত্রিকায় প্রকাশিত।
লিংক কপি হয়েছে!