বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

বাড়ছে ডিভোর্স : দায়ী কে?

Author

শাহিদা জাহান ইরানী , ইসলামিক বিশ্ববিদ্যালয় বাংলাদেশ

প্রকাশ: ২০ মার্চ ২০২৬ পাঠ: ৪৪ বার

একসময় যে ডিভোর্স ছিল বিরল, আজ তা নিত্যদিনের ঘটনা। মূলত পারিবারিক মূল্যবোধের অবক্ষয়, অর্থনৈতিক চাপ,যৌতুক এর লোভ,ধৈর্য্যের অভাব, প্রযুক্তি ও সামাজিক মিডিয়ার অপব্যবহার , আত্মকেন্দ্রিক ও পুরুষতান্ত্রিক মনোভাব এবং পরিবারের অযাচিত হস্তক্ষেপই এই বিচ্ছেদের মূল কারণ। ফলস্বরূপ স্বামী-স্ত্রী মানসিক অবসাদ, হতাশা এবং আত্মহত্যার প্রবণতায় ভোগেন, দুই পরিবারের সম্পর্কের মধ্যে তিক্ততা ও দূরত্ব বাড়ে এবং তাদের সন্তানেরা বাবা-মায়ের বিচ্ছেদে শৈশব হারিয়ে দুঃখ, হতাশা ও নিরাপত্তাহীনতায় আক্রান্ত হয়ে সমাজে অপরাধপ্রবণতা বৃদ্ধি করে। এই সামাজিক ব্যাধি রোধে প্রয়োজন সময়োপযোগী কিছু উদ্যোগ।যেমন: বিয়ের আগে যৌথ পারিবারিক কাউন্সেলিং চালু করা,শিক্ষা ব্যবস্থায় পারিবারিক মূল্যবোধ ও সহনশীলতা শেখানো,প্রযুক্তি ও সামাজিক মিডিয়ার অপব্যবহার রোধে সচেতনতা বৃদ্ধি, বিয়েকে পরিপক্বতা ও দায়িত্ববোধের ভিত্তিতে নিশ্চিত করা।এই বন্ধন যেন স্বার্থের দ্বন্দ্বে না ভেঙে পড়ে, সেজন্য এখনই প্রয়োজন সচেতন পদক্ষেপ।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সচেতন সমাজের কাছে বিনীত অনুরোধ, দাম্পত্য সম্পর্ক রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে যেন এই ভাঙনের স্রোত থামানো হয়।

শাহিদা জাহান ইরানী,
শিক্ষার্থী, জিওগ্রাফি এন্ড এনভায়রনমেন্ট বিভাগ,
ইসলামী বিশ্ববিদ্যালয়,কুষ্টিয়া।
ইমেইল: sabihanajnin100@gmail.com

লেখক: সদস্য, ইসলামী বিশ্ববিদ্যালয়।
লিংক কপি হয়েছে!