মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

লালমনিরহাট – বুড়িমারী সড়ক সংস্কার করুন

Author

মোঃ মাজহারুল ইসলাম , সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬ পাঠ: ১০৮ বার

লালমনিরহাটের বুড়িমারী থেকে লালমনিরহাট সদর পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে এলাকাবাসীর জন্য এক ভয়াবহ মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। বুড়িমারী স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে পাথরসহ নানাবিধ নিত্যপ্রয়োজনীয় পণ্যের আমদানি-রপ্তানি চলে প্রতিনিয়ত। এর ফলে এই সড়কে দিনরাত চলাচল করে অসংখ্য ভারী মালবাহী যানবাহন। অথচ সড়কটি দীর্ঘদিন ধরে যথাযথভাবে সংস্কার ও প্রশস্তকরণ না হওয়ায় বিভিন্ন স্থানে পিচ ও খোয়া উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এই জরাজীর্ণ সড়কে প্রায় প্রতিদিনই ঘটছে প্রাণঘাতী দুর্ঘটনা।এলাকাবাসী দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার ও প্রশস্তকরণের দাবি জানিয়ে আসছেন। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এলাকাবাসীর এই দাবির প্রতি এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। একটি গুরুত্বপূর্ণ স্থলবন্দরের সঙ্গে সংযুক্ত এই সড়ক যদি ব্যবহারযোগ্য না থাকে তাহলে শুধু সাধারণ মানুষের প্রাণহানিই নয় দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। জনস্বার্থে যথাযথ কর্তৃপক্ষ দ্রুত লালমনিরহাট-বুড়িমারী সড়কটি প্রশস্তকরণ ও টেকসই সংস্কারের ব্যবস্থা গ্রহণ করবেন এমনটাই প্রত্যাশা।

 

 

মোঃ মাজহারুল ইসলাম

শিক্ষার্থী: আরবি বিভাগ

সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া

লেখক: সাধারণ সদস্য, জাতীয় বিশ্ববিদ্যালয়।
এই লেখাটি ১৭ এপ্রিল ২০২৬ তারিখে দৈনিক আমার দেশ পত্রিকায় প্রকাশিত।
লিংক কপি হয়েছে!