বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

সার সংকট

Author

মোঃ মাজহারুল ইসলাম , সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া

প্রকাশ: ২০ আগস্ট ২০২৬ পাঠ: ৪০ বার

সার-সংকট

বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। এ দেশের মানুষের খাদ্যচাহিদার বড় একটি অংশ পূরণ হয় কৃষকদের উৎপাদিত ফসল থেকে। দিনরাত পরিশ্রম করে মাঠে ফসল ফলানো কৃষকেরাই আজ সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে নানা সংকট ও অবহেলার শিকার। ফসলের ন্যায্য দাম না পাওয়া চড়া দামে বীজ কেনা এবং মৌসুমে সার ও জ্বালানিসংকটে দেশের প্রান্তিক কৃষকেরা দিশাহারা।দেশজুড়ে আমন মৌসুমের চাষাবাদ চলছে। কৃষকেরা জমি প্রস্তুত করছেন এবং অনেক এলাকায় ইতিমধ্যে ধানের চারা রোপণ করা হয়েছে। ধানের জমি প্রস্তুত চারা টিকিয়ে রাখা এবং অন্যান্য ফসলের কাঙ্ক্ষিত ফলন নিশ্চিত করতে ইউরিয়া, ডিএপি ও টিএসপি সার প্রয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু দুঃখজনকভাবে এ সময় দেশের অনেক কৃষক চাহিদা অনুযায়ী বাজারে সার পাচ্ছেন না।কৃষকের এই অসহায়ত্বের সুযোগ নিয়ে একশ্রেণির অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত অর্থ আদায়ের চেষ্টা করছেন। সরকারি গুদামে পর্যাপ্ত বরাদ্দ নেই ডিলারদের বিরুদ্ধে এমন অজুহাত দেখিয়ে প্রতি বস্তা সারে ২০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত অতিরিক্ত নেওয়ার অভিযোগ রয়েছে। সার কিনতে চরম ভোগান্তিতে পড়ছেন কৃষকেরা। চড়া দামে সার কিনতে না পারায় অনেক এলাকার ফসলের খেত বিবর্ণ ও হলুদ হয়ে যাচ্ছে। এ পরিস্থিতি শুধু কৃষকের ক্ষতি করছে না, দেশের সামগ্রিক খাদ্যনিরাপত্তাকেও হুমকির মুখে ফেলছে।

 

লেখক মোঃ মাজহারুল ইসলাম

শিক্ষার্থী, সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া

লেখক: সাধারণ সদস্য, জাতীয় বিশ্ববিদ্যালয়।
এই লেখাটি ২০ আগস্ট ২০২৬ তারিখে দৈনিক প্রথম আলো পত্রিকায় প্রকাশিত।
লিংক কপি হয়েছে!

ফোরাম ব্লাড ব্যাংক

রক্তদাতা খোঁজা হচ্ছে...

জরুরি প্রয়োজনে রক্তদাতা খুঁজুন

উপরের ফর্ম থেকে রক্তের গ্রুপ ও ঠিকানা নির্বাচন করে অনুসন্ধান করুন।