জলাবদ্ধতায় বিপর্যস্ত কলেজ ক্যাম্পাস
জলাবদ্ধতায় বিপর্যস্ত কলেজ ক্যাম্পাস
বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ এ অঞ্চলের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ। এ কলেজে প্রায় ৩০ হাজার শিক্ষার্থী অধ্যয়নরত। কিন্তু বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই কলেজের কলা ভবন, বিজ্ঞান ভবন, গ্রন্থাগার, খেলার মাঠ ও শহীদ মিনার চত্বরে পানি জমে থাকে। ভারী বৃষ্টিপাতে কলেজের মূল ফটকসহ পুরো ক্যাম্পাসে হাঁটুসমান পানি জমে যায় ফলে শিক্ষার্থীদের সেই পানি মাড়িয়েই ক্লাসে আসতে হয়। পুরান বগুড়া ও জহুরুলনগর এলাকার পানি নেমে ক্যাম্পাসে যুক্ত হওয়ায় পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে। অপরিচ্ছন্ন ও ড্রেনের নোংরা পানি মাড়িয়ে চলাচল করার কারণে শিক্ষার্থীরা চর্মরোগসহ নানা স্বাস্থ্যঝুঁকিতে পড়ছে।
অধ্যক্ষ ও কলেজ কর্তৃপক্ষের উচিত ক্যাম্পাসে সুষ্ঠু পানি নিষ্কাশন ব্যবস্থা গড়ে তোলা এবং মাটি ভরাট করে ক্যাম্পাস উঁচু করা। পাশাপাশি বগুড়া জেলা প্রশাসনেরও উচিত কলেজসংলগ্ন এলাকাগুলোতে পর্যাপ্ত ড্রেন নির্মাণ করা। শিক্ষার্থীদের স্বাস্থ্য ও শিক্ষার স্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত পদক্ষেপ গ্রহণের জোর আবেদন জানাচ্ছি।
মোঃ মাজহারুল ইসলাম
শিক্ষার্থী: সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া
মোবাইল:01787937572
ইমেইল majharulislam1842003@gmail.com
