বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

কাঁচপুরে কর্মসংস্থান সংকট

Author

আশা মনি , ইডেন মহিলা কলেজ

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ পাঠ: ৮২ বার

কাঁচপুরে কর্মসংস্থান সংকট।

বিসিক শিল্পনগরী অঞ্চল নারায়গঞ্জের একটি গ্রাম কাঁচপুর।লক্ষাধিক মানুষ এই গ্রামে অবস্থিত ছোট বড় শিল্প কারখানার উপরে নির্ভরশীল।গার্মেন্টস কারখানা,পেপার মিল,স্টিল মিল,টেক্সটাইল নির্ভর ফ্যাক্টরি,ছোট-বড় মাঝারি শিল্প কারখানা মিলিয়ে প্রায় ১৫০ এর অধিক প্রতিষ্ঠান রয়েছে এই এলাকায়।করোনা মহামারীর পর থেকেই বিভিন্ন কারণবশত এই অঞ্চলের শিল্প প্রতিষ্ঠান গুলো বন্ধ হয়ে যাচ্ছে।এর কারন খতিয়ে দেখতে গেলে উঠে আসে কারখানা মালিকের ঋণে জর্জরিত অবস্থা,রপ্তানি কমে যাওয়া,বাজার প্রতিযোগিতার সাথে টিকিয়ে উঠতে না পারা,কারখানা লাইসেন্স জনিত সমস্যা,সরকারি নিয়মনীতি ঠিকমতো মান্য না করা,প্রভাবশালীদের ক্ষমতার অপপ্রয়োগ,শ্রমিকদের বিভিন্ন সময়ের আন্দোলন,নিজস্ব কর্মচারীদের অনিয়ম-দূর্নীতির কারনে কারখানা গুলো অভ্যন্তরীণ ক্ষতিগ্রস্ত হয়ে একসময় উৎপাদন কার্য ব্যহত হয়ে প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে।যার দরুণ সাধারণ কর্মজীবী মানুষ তাদের জীবিকা নির্বাহের একমাত্র পথ হারিয়ে মানবেতর জীবন যাপন করছে।বন্ধ হয়ে যাওয়া প্রতিষ্ঠান গুলোতে কর্মরত সাধারণ মানুষ হন্য হয়ে খুজে ফিরছে একটি চাকরি।চাকরি না পেয়ে অনেক পরিবার এই এলাকা ত্যাগ করতে বাধ্য হচ্ছে।কর্মজীবি মানুষের তুলনায় কর্মসংস্থান তো পর্যাপ্ত নয়ই,বরং যে প্রতিষ্ঠান গুলো মানুষের জীবন চালানোর জায়গা ছিলো তাও প্রতিনিয়ত বন্ধ হয়ে যাচ্ছে।তাই,পর্যাপ্ত কর্মসংস্থান সৃষ্টিতে এবং বন্ধ হয়ে যাওয়া প্রতিষ্ঠান গুলোর সমস্যা চিহ্নিত করে এবং তা সমাধান করে,প্রতিষ্ঠান গুলোকে পুনরায় চালু করতে প্রশাসনের সঠিক পদক্ষেপ আশা করছি।

আশা মনি,ইংরেজি বিভাগ,ইডেন মহিলা কলেজ,ঢাকা।

 

লেখক: সাধারণ সদস্য, ইডেন মহিলা কলেজ।
এই লেখাটি ২৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে দৈনিক ইত্তেফাক পত্রিকায় প্রকাশিত।
লিংক কপি হয়েছে!