বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন
হোম / ফিচার / নিবন্ধ

“নির্বাচন নিয়ে নারীর ভাবনা”

Author

আশা মনি , ইডেন মহিলা কলেজ

প্রকাশ: ৬ ফেব্রুয়ারি ২০২৬ পাঠ: ৯৭ বার

  1. “নির্বাচনে নারীর সচেতন অংশগ্রহণই পারে পরিবর্তন আনতে”

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সাধারণ জনগণের মধ্যে একটি উৎসবমুখর পরিবেশ দেখা যাচ্ছে।বিশেষ করে তরুণসমাজের মধ্যে।এই নির্বাচন নিয়ে আগ্রহ,উৎসাহে পিছিয়ে নেই নারীরাও।বরং এই নির্বাচন নিয়ে নারীদের মধ্যে বিভিন্ন ধরনের ভাবনা পরিলক্ষিত হচ্ছে।সকল ধরনের বৈষম্যমূলক প্রথা ভেঙে এবারের নির্বাচনে সঠিক প্রার্থী বেছে নিতে নারীরাও ব্যাপক সচেতন।যার দরুন সুস্থ ও সুন্দর বাংলাদেশ বিনির্মানে নারীদের প্রশ্ন ও জবাবদিহিতার মুখে পরতে হচ্ছে নির্বাচনী প্রার্থীদের।
    নারীরাও তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে যোগ্য প্রার্থীকে বেছে নিতে আগ্রহী।সেক্ষেত্রে নারীরা অধিক প্রাধান্য দিচ্ছে সেসব প্রার্থীকে যারা নারীর অধিকার রক্ষা করতে পারবে,নারীর জন্য কল্যাণমূলক রাষ্ট্রগঠনে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ এবং নারীর ক্ষমতায়ন নিশ্চিত করে একটি বৈষম্যহীন বাংলাদেশ গঠনে সক্ষম হবে।এছাড়াও বর্তমান তরুণীরা নির্বাচনী ইশতেহার অনুযায়ী দায়িত্ব পালনে সক্ষম একটি সরকার দেখতে ইচ্ছুক।
    বাংলাদেশের অগ্রগতিতে নারীর ভূমিকা অসামান্য।সুতরাং নারী ভোটারদের সর্বোচ্চ অংশগ্রহণের মাধ্যমে ও সঠিক প্রার্থী বাছাইয়ের মাধ্যমে নারীরা তাদের রাজনৈতিক অধিকার নিশ্চিতকরণ চায়।এছাড়াও নির্বাচনের সময় কোনো জান-মালের ক্ষতি ছাড়াই,একটি সুষ্ঠু নির্বাচন পাওয়ার আশা ব্যক্ত করে সকলে।

নতুন বাংলাদেশ গঠনে নির্বাচন নিয়ে নারীদের এই ইতিবাচক মনোভাব,বাংলাদেশের অগ্রগতিতে ভূমিকা রাখবে বলে মনে করে সাধারণ জনগন।

লেখক: সাধারণ সদস্য, ইডেন মহিলা কলেজ।
এই লেখাটি ৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে আমার দেশ পত্রিকায় প্রকাশিত।
লিংক কপি হয়েছে!