বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন
হোম / চিঠিপত্র / নিবন্ধ

ঈদ যাত্রায় পরিবহন সেবায় অনিয়ম

Author

আশা মনি , ইডেন মহিলা কলেজ

প্রকাশ: ১১ মার্চ ২০২৬ পাঠ: ৯৯ বার

ঈদ যাত্রায় পরিবহন সেবায় অনিয়ম।

বাংলাদেশের মুসলিম জনগোষ্ঠীর প্রধান ধর্মীয় উৎসব ঈদ।অথচ ঈদ কে কেন্দ্র করেই সৃষ্টি হয় নানান অনিয়মের ঘটনা।এরমধ্যে পরিবহন ব্যবস্থার বিশৃঙ্খলা অন্যতম একটি সমস্যা।একটি যৌথ প্রতিবেদনে উঠে এসেছে,ঈদ উপলক্ষে প্রায় ১ কোটি ৭ লাখ মানুষ ঢাকা ত্যাগ করে।যার মাঝে প্রায় ৬০% মানুষ সড়কপথে বাস ভ্রমনের মাধ্যমে বাড়ি ফিরে।তাই ঈদের সময় সর্বোচ্চ চাপ থাকে সড়কপথে।অন্য এক প্রতিবেদনে, ঈদ যাত্রায় একজন যাত্রীকে গড়ে প্রায় ২০০ টাকা অতিরিক্ত খরচ করতে হয় বলে জানানো হয়েছে।ঈদে বহুল ব্যবহৃত রুট ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক,আর সবচেয়ে বেশি ব্যবহৃত পরিবহন হলো বাস।এই সড়কে দূরপাল্লার বাসে ৫০০-৬০০ টাকার ভাড়া ঈদের সময় বৃদ্ধি পেয়ে ১২০০-১৫০০ টাকা পর্যন্ত নেয়ার অভিযোগ পাওয়া গেছে।ঈদ উপলক্ষে বাংলাদেশে ট্রেনের টিকিট সংকটের চিত্র ও বেশ পরিচিত।যার কারণে সরকার নির্ধারিত ভাড়ার চাইতে প্রায় ২০%-৩০% অতিরিক্ত দামে টিকিট বিক্রি করে থাকে এক শ্রেণির দালাল।এরপরেও সিট না পেয়ে ট্রেনের ছাদে ঝুকিপূর্ণভাবে যাতায়াতের চিত্র ও পরিলক্ষিত হয়।ঈদের সময় বিমান পথেও সৃষ্টি হয় নানানরকম জটিলতা।টিকিট সংকট,টিকিট মূল্য দ্বিগুণ হয়ে যাওয়া,ফ্লাইট দেরী হওয়ার মতো সমস্যা বিমান পথেও দেখা যায়।এছাড়াও বিমানে যাতায়াত দেশের নিম্ন-মধ্যবিত্ত মানুষের পক্ষে সম্ভব নয়।যার দরুণ ঈদ উপলক্ষে মানুষ,সর্বোচ্চ ভোগান্তিতে পরে পরিবহনে যাতায়াতের ক্ষেত্রে।পর্যাপ্ত পরিবহন না থাকা,টিকিট শেষ হয়ে যাওয়া,চড়ামূল্যে টিকিট বিক্রি করা ইত্যাদি সমস্যার পেছনে কারণ খতিয়ে দেখলে বেশ কিছু কারণ উঠে আসে।অতিরিক্ত যাত্রী চাপ,পরিবহনের অপর্যাপ্ততা,টিকিট কালোবাজারি,পরিবহন সিন্ডিকেট,প্রশাসনিক নজরদারির ঘাটতির মতো উল্লেখযোগ্য কিছু কারণ পাওয়া যায়।সরকারি কর্তৃপক্ষ এসকল অনিয়মের বিরুদ্ধে সতর্কতামূলক অভিযান চালালেও বাস্তবে তা খুব কমই মান্য করা হয়।তাই এসব সমস্যা সমাধানে প্রশাসনের কঠোর পদক্ষেপ জরুরী হয়ে পরেছে।ঈদ যাত্রার আগে পরিবহন মালিক সমিতির সাথে বৈঠকের মাধ্যমে অতিরিক্ত মূল্যে টিকিট বিক্রির ব্যাপারে কঠোর অবস্থান নিশ্চিত করতে হবে।টিকিটের সহজলভ্যতা নিশ্চিত করা গেলে এবারের ঈদ যাত্রা ভোগান্তিহীন, সুন্দর ও সুষ্ঠু হবে আশা করা যায়।

আশা মনি
ইংরেজি বিভাগ,
ইডেন মহিলা কলেজ,ঢাকা

লেখক: সাধারণ সদস্য, ইডেন মহিলা কলেজ।
এই লেখাটি ১১ মার্চ ২০২৬ তারিখে দৈনিক খোলা কাগজ পত্রিকায় প্রকাশিত।
লিংক কপি হয়েছে!