মাইকিং

ডিসেম্বর মাস যেন মাইকিংয়ের মৌসুম! বছরের এই শেষ মাসে বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা তাদের প্রচার-প্রচারণার জন্য বেছে নেয় মাইকিং করাকে। তাদের মাইকিংয়ের জন্য উৎকৃষ্ট এলাকা হিসেবে তারা আবাসিক এলাকা, বিভিন্ন অলিগলি নির্ধারণ করে। এতে তাদের স্বার্থসিদ্ধি হলেও সাধারণ মানুষের অনেক সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। বিকট মাইকিংয়ের ফলে প্রচুর শব্দদূষণ হয়। শিশু ও হার্টের রোগীদের পাশাপাশি সাধারণ মানুষও অতিষ্ট এসব মাইকিংয়ে। মাইকের আওয়াজ এত তীব্র যে, যা হার্ট ও কানের দীর্ঘমেয়াদি ক্ষতি করতে পারে। প্রশাসনের উচিত এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া।
লেখক: সহ-সাংগঠনিক সম্পাদক, ইসলামী বিশ্ববিদ্যালয়।
এই লেখাটি ৩ ডিসেম্বর ২০২৩ তারিখে দৈনিক ইত্তেফাক পত্রিকায় প্রকাশিত।

