বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন
হোম / খোলা চিঠি / নিবন্ধ

মধু ক্রয়ে সচেতন হোন

Author

ফাহিম ফয়সাল , ইসলামী বিশ্ববিদ্যালয়

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৩ পাঠ: ২৭ বার

মধু পুষ্টিগুণ সমৃদ্ধ একটি খাবার। বিভিন্ন অনলাইন বিপণন কেন্দ্র মধুসহ নানান জিনিসের বিজ্ঞাপন দিয়ে ক্রেতাদের আকৃষ্ট করার চেষ্টা করছে। কিছুদিন আগেই এক স্থান থেকে উদ্ধার করা হয় নকল মধু। দেখা যায়, এক কেজি চিনিতে এক গ্লাস পানি ও কেমিক্যাল দিয়ে তৈরি করা হচ্ছে কৃত্রিম মধু। যা দেখতে হুবহু মধুর মতো। কিছু অসাধু ব্যবসায়ী অনলাইন প্লাটফর্মে খুলে বসেছে তাদের রমরমা ব্যবসা। যেখানে নিয়মিত ক্রেতারা প্রতারিত হচ্ছেন। প্রতারকচক্রের দৌরাত্ম্য বেড়ে যাওয়ার ফলে আড়ালে ঢাকা পড়ছে খাঁটি মধু ব্যবসায়ীরা। প্রশাসনের পদক্ষেপের পাশাপাশি ক্রেতাদেরও সচেতন হওয়া জরুরি।

লেখক: সহ-সাংগঠনিক সম্পাদক, ইসলামী বিশ্ববিদ্যালয়।
এই লেখাটি ১১ ডিসেম্বর ২০২৩ তারিখে দৈনিক ইত্তেফাক পত্রিকায় প্রকাশিত।
লিংক কপি হয়েছে!