প্রধান সড়কের ওপর বাজার কেন?

ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া-ঝিনাইদহর সিংহভাগ শিক্ষার্থী কুষ্টিয়া কিংবা ঝিনাইদহ জেলায় অবস্থান করে। প্রতিদিন ক্যাম্পাস কর্তৃক নির্ধারিত বাসে তারা ক্যাম্পাসে যাতায়াত করে। ঝিনাইদহ থেকে ক্যাম্পাসে আসতে মাঝ রাস্তায় তিনটি বড় বড় বাজার অতিক্রম করতে হয়। ভাটই বাজার, গাড়াগঞ্জ বাজার ও শেখপাড়া বাজার। এই বাজারগুলোতে শনিবার, সোমবার ও বুধবার হাট বসে। বাজারগুলোর দোকানগুলোর এমন অবস্থা হয়, যেন প্রধান সড়কের অর্ধেক রাস্তার ওপর বাজার চলে আসে। রাস্তায় এই তিন দিন প্রচণ্ড যানজটের সৃষ্টি হয়। যার ফলে শিক্ষার্থীরা নির্ধারিত সময় ক্যাম্পাসে পৌছতে পারে না। ফলে তাদের পরীক্ষা কিংবা ক্লাসে অ্যাটেন্ড করতে অনেক দেরি হয়ে যায়। প্রধান সড়ক একদম ফাঁকা রেখে নির্ধারিত জায়গায় যেন বাজার বসানো হয়, এ বিষয়ে বাজার মালিক সমিতির দ্রুত পদক্ষেপ কামনা করছি।
লেখক: সহ-সাংগঠনিক সম্পাদক, ইসলামী বিশ্ববিদ্যালয়।
এই লেখাটি ২১ ডিসেম্বর ২০২৩ তারিখে যায়যায়দিন পত্রিকায় প্রকাশিত।

