বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন
হোম / খোলা চিঠি / নিবন্ধ

খেজুরের রস

Author

ফাহিম ফয়সাল , ইসলামী বিশ্ববিদ্যালয়

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৩ পাঠ: ৩২ বার

শীত এলেই যেন খেজুরের রস খাওয়ার ধুম পড়ে যায়। প্রতিটি খেজুরগাছ কেটে গাছে কলসি ঝুলিয়ে সংগ্রহ করা হয় খেজুরের রস। কিন্তু এই রস সংগ্রহে থাকে না কোনো নিরাপত্তা। কলসির মুখ খোলা রাখা হয়। ফলে বাদুড় সহজেই মুখ দিতে পারে। আর বাদুড়ে খাওয়া রস খেলে নিপাহ ভাইরাসে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। কয়েক দিন আগে একটি ছবি ভাইরাল হয়েছে, যেখানে দেখা গেছে, একটি সাপ কলসির ভেতর মুখ দিয়ে খেজুরের রস পান করছে। যা সত্যই দুশ্চিন্তার বিষয়। ওই রস খেলে বিষক্রিয়ায় মানুষের প্রাণনাশও হতে পারে। তাই শীতে খেজুরের কাঁচা রস কোনোভাবেই খাওয়া যাবে না। বিশেষজ্ঞরাও এমনটি মত দিয়েছেন। তাঁদের পরামর্শ আমাদের সবার শোনা উচিত।

লেখক: সহ-সাংগঠনিক সম্পাদক, ইসলামী বিশ্ববিদ্যালয়।
এই লেখাটি ২৫ ডিসেম্বর ২০২৩ তারিখে দৈনিক প্রথম আলো পত্রিকায় প্রকাশিত।
লিংক কপি হয়েছে!