বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন
হোম / খোলা চিঠি / নিবন্ধ

ভালো থাক মধ্যবিত্ত

Author

ফাহিম ফয়সাল , ইসলামী বিশ্ববিদ্যালয়

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৪ পাঠ: ৩৫ বার

বাংলাদেশে সাধারণত তিন শ্রেণির মানুষ বাস করে। উচ্চবিত্ত, মধ্যবিত্ত ও নিম্নবিত্ত। কারা সবচেয়ে বেশি সমস্যায় আছে? এক কথায় উত্তর হবে, মধ্যবিত্তরা। কথায় আছে, ‘না পারি সইতে, না পারি কইতে।’ মধ্যবিত্তদের অবস্থা ঠিক এমনই। যারা উচ্চবিত্ত তাদের ধন-সম্পদ, সহায়-সম্পত্তি অনেক। প্রাচুর্য তাদের কোনোদিন অভাবের অনুভূতির সৃষ্টিও করে না। ঠিক বিপরীত দিকে নিম্নবিত্ত যারা, তারা বিভিন্ন স্থানে স্থানে সাহায্যের আবেদন করে, ত্রাণ সামগ্রী নিয়ে ভালোই আছে। তাদের মাঝেও সুখের ছোঁয়া বিরাজ করে। দিন আনি, দিন খাই- এরূপ নিয়মে তাদের জীবনটাও দিব্বি কেটে যাচ্ছে। এই দুইয়ের যাঁতাকলে নিষ্পেষিত হচ্ছে মধ্যবিত্তরা। না আছে তাদের সহায় সম্বল, না পারে তারা কোথাও হাত পাততে। স্ত্রী-সন্তানদের বোঝা টানতে মধ্যবিত্ত পরিবারের একজন পিতার হাড়ভাঙ্গা খাঁটুনি খাঁটতে হয়। এরপরেও তাদের সংসার অনেক টানাপোড়েনের মধ্য দিয়ে চলে। মুখ ফুটে কাউকে কিছু বলারও সুযোগ নেই। এভাবেই কেটে যাচ্ছে দিন। মধ্যবিত্তরা ভালো থাক, এই কামনাই করি।

লেখক: সহ-সাংগঠনিক সম্পাদক, ইসলামী বিশ্ববিদ্যালয়।
এই লেখাটি ১৩ জানুয়ারি ২০২৪ তারিখে দৈনিক জনকণ্ঠ পত্রিকায় প্রকাশিত।
লিংক কপি হয়েছে!