বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন
হোম / খোলা চিঠি / নিবন্ধ

ছাত্রজীবন থেকেই হোন উদ্যোক্তা

Author

ফাহিম ফয়সাল , ইসলামী বিশ্ববিদ্যালয়

প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২৪ পাঠ: ৩০ বার

বাংলাদেশে দিন দিন শিক্ষিত বেকারর সংখ্যা বেড়েই চলেছে। দীর্ঘ ষোলো-সতেরো বছর পড়াশোনা করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও উচ্চ শিক্ষার গণ্ডি পেরিয়ে শিক্ষার্থীদের বড় একটা অংশ দিশেহারা পথিকের মতো ছুটে বেড়ায়। চাকরির মন্দা বাজার, স্বজনপ্রীতি আর জনসংখ্যার আধিক্যের কারণেই তাদের বেকার জীবন পার করতে হয়। তবে এই পরিস্থিতি কাটিয়ে ওঠা সম্ভব। সেজন্য প্রয়োজন স্বপ্নচারী হওয়া। ছাত্রজীবন থেকেই উদ্যোক্তা হওয়ার চেষ্টা করা। তখনই কেবল তার অর্জিত শিক্ষা সে সঠিক রাস্তায় কাজে লাগাতে পারবে। কোনো পেশাকে ছোট না ভেবে শিক্ষার্থীদের উচিত পড়াশোনার পাশাপাশি কাজে নেমে পড়া। শিক্ষাজীবনেই অনেক শিক্ষার্থী দেখা গেছে যারা স্ট্রিট ফুডের দোকান দিয়ে, অনলাইনে বিভিন্ন পণ্য বিক্রি করে। এছাড়াও আরও অনেক অভিনব পন্থা কাজে লাগিয়ে জীবনে সফল হয়েছেন। এই যেমন ইবি শিক্ষার্থী ওমর ফারুক, অনলাইনে মধু বিক্রি করে নিজের খরচ নিজেই চালাতে পারছে। যা অন্যান্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা। তাই প্রত্যেক ছাত্রের উচিত সকলের চেয়ে ভিন্নভাবে চিন্তা করে নিজেকে উদ্যোক্তা হওয়ার পথে এগিয়ে নিয়ে যাওয়া। তবেই দেশে শিক্ষিত বেকারদের সংখ্যা কমবে। দেশ উন্নতির দিকে এক ধাপ এগিয়ে যাবে।

লেখক: সহ-সাংগঠনিক সম্পাদক, ইসলামী বিশ্ববিদ্যালয়।
এই লেখাটি ৩ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে দৈনিক জনকণ্ঠ পত্রিকায় প্রকাশিত।
লিংক কপি হয়েছে!