বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

শিক্ষা বৃত্তি প্রদানে গড়িমসি

Author

ফাহিম ফয়সাল , ইসলামী বিশ্ববিদ্যালয়

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৪ পাঠ: ২৬ বার

২০২০-২১ শিক্ষাবর্ষের অধীনে মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে ২০২২ সালের আলিম (এইচএসসি) পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছিল ৯ হাজার ৪২৩ জন শিক্ষার্থী। তাদের সাধারণ ও মেধাবৃত্তির তালিকা প্রকাশ করা হয় ১৪ মার্চ, ২০২৩। যেখানে বিজ্ঞান ও সাধারণ বিভাগ মিলে ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ছিল ১৫০ জন এবং সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত ছিল ৭১৮ জন। মাদ্রাসা বোর্ড নীতিমালা অনুযায়ী মেধা বৃত্তি মাসিক ৭৫০ টাকা করে এবং সাধারণ গ্রেডে বৃত্তি মাসিক ৩৫০ টাকা করে পাওয়ার কথা ছিল। সেই সাথে বিভিন্ন শিক্ষার্থীর কোর্সের মেয়াদ অনুযায়ী ৩/৪/৫ বছর বৃত্তি পাবে এমন নির্দেশনা দেয়া ছিল। কিন্তু দুঃখের বিষয় হলো ফলাফল প্রকাশের দীর্ঘ একটি বছর হতে চললো কিন্তু কোন শিক্ষার্থী তাদের প্রাপ্য বৃত্তির টাকা পায়নি। অনেক সময় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের তথ্য অনলাইনে এন্ট্রি করার সময় নামের বানানে ভুল করার ফলে বৃত্তির টাকা আটকে যায়। কিন্তু এ বছর লক্ষ করা যাচ্ছে যে, মাদ্রাসা বোর্ড থেকে কোনো শিক্ষার্থীই বৃত্তির টাকা পায়নি। এমনকি অনেক শিক্ষার্থী দাখিল (এসএসসি) ২২০ সালের সর্বশেষ ৬ মাসের টাকা আজও পায়নি। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের দৃষ্টি আকর্ষণ করছি, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের যাবতীয় তথ্য দ্রুত সংগ্রহ করে তাদের প্রাপ্য টাকা প্রদান করা হোক।

লেখক: সহ-সাংগঠনিক সম্পাদক, ইসলামী বিশ্ববিদ্যালয়।
এই লেখাটি ১২ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে দৈনিক খোলা কাগজ পত্রিকায় প্রকাশিত।
লিংক কপি হয়েছে!