বুধবার, ২২ জুলাই ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

ভাংতি টাকার বিড়ম্বনায় জনগন

Author

আশা মনি , ইডেন মহিলা কলেজ

প্রকাশ: ৩০ জুন ২০২৬ পাঠ: ৪৩ বার

ভাংতি টাকা

বর্তমানে সাধারণ মানুষের নিত্যদিনের ভোগান্তির একটি বড় কারণ হয়ে দাঁড়িয়েছে ভাংতি টাকার সংকট। পকেটে এক হাজার টাকার নোট নিয়ে বের হলেও অনেক সময় সারা দিনে সেটি ভাঙানো যায় না। ফলে বাজার, দোকান বা গণপরিবহনে যাতায়াতের সময় মানুষকে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়। অনেক ক্ষেত্রে শুধু ভাংতি পাওয়ার জন্য প্রয়োজনের অতিরিক্ত পণ্য কিনতেও বাধ্য হন ক্রেতারা।

এই সংকটের অন্যতম কারণ বাজারে ছোট মূল্যের নোট ও কয়েনের ঘাটতি। ১, ২ ও ৫ টাকার কয়েন কিংবা ২ টাকার নোটের ব্যবহারও দিন দিন কমে যাচ্ছে। অনেকেই এসব মুদ্রাকে গুরুত্ব দেন না। অন্যদিকে ব্যবসায়ীরাও ব্যাংক থেকে পর্যাপ্ত খুচরা টাকা পান না। ফলে ক্রেতাদের ভাংতি ফেরত দেওয়া কঠিন হয়ে পড়ে। কিছু ক্ষেত্রে ভাংতির পরিবর্তে অতিরিক্ত পণ্য দেওয়ার প্রবণতাও দেখা যায়, যা ভোক্তার অধিকারবিরোধী।

এই সমস্যা সমাধানে বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বাজারে পর্যাপ্ত খুচরা নোট ও কয়েন সরবরাহ নিশ্চিত করতে হবে। পাশাপাশি ব্যবসায়ীদের খুচরা টাকা ব্যবহারে উৎসাহিত করা এবং ভাংতির পরিবর্তে পণ্য দেওয়ার অনৈতিক চর্চা বন্ধ করতে হবে। সাধারণ মানুষের মধ্যেও ছোট মূল্যের নোট ও কয়েন ব্যবহারের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়ানো জরুরি।

পর্যাপ্ত খুচরা মুদ্রার সরবরাহ, কার্যকর তদারকি এবং জনসচেতনতা বৃদ্ধি পেলে ভাংতি টাকার এই ভোগান্তি অনেকাংশে দূর করা সম্ভব।

আশা মনি

ইংরেজি বিভাগ, ইডেন মহিলা কলেজ, ঢাকা

লেখক: সাধারণ সদস্য, ইডেন মহিলা কলেজ।
লিংক কপি হয়েছে!