ইডেন কলেজ ক্যাম্পাসে বাস সংকট
<span;>ইডেন কলেজ ক্যাম্পাসে বাস সংকট।
<span;>রাজধানীর ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান ‘ইডেন মহিলা কলেজ’।১৮৭৩ সালে প্রতিষ্ঠিত এই কলেজের বর্তমান বয়স প্রায় ১৫৩ বছর হতে চলেছে।নারী শিক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখা এই ক্যাম্পাসে,প্রায় ৩৫ হাজার নারী শিক্ষার্থীদের যাতায়াতের জন্য বাস রয়েছে শুধুমাত্র ৫ টি।যা একেবারেই নগণ্য।ফলে একেকটি বাসে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত শিক্ষার্থী নিয়ে যাতায়াত করতে হয় এবং পরীক্ষা চলাকালীন সময়ে বাসে শিক্ষার্থীদের এতটাই চাপ থাকে যে বাস যাতায়াত বন্ধ রাখা হয়।বছরের পর বছর যাতায়াত ব্যবস্থার সমস্যা নিয়েই প্রতিষ্ঠানটিতে শিক্ষার্থীরা যুক্ত হচ্ছে।ঐতিহাসিক এই প্রতিষ্ঠানে,দূর দূরান্ত থেকে নারী শিক্ষার্থীরা উচ্চশিক্ষা গ্রহণ করতে ইচ্ছুক হলেও শুধুমাত্র প্রয়োজনীয় যাতায়াত ব্যবস্থাপনা না থাকার কারণে আর পড়াশোনা হয়ে উঠে না।অন্যদিকে যারা ঝুঁকি নিয়েই এখানে পড়তে আসে,ক্লাস শুরু এবং শেষ হলে প্রতিদিন লোকাল বাসে যাতায়াত করতে গিয়ে নানান রকম অপ্রীতিকর ঘটনা এবং হেনস্থার শিকার হয়।দেশের শিক্ষাব্যবস্থায় নারী শিক্ষার উন্নয়নে যুগের পর যুগ ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা একটি ক্যাম্পাসের যাতায়াত ব্যবস্থার এই করুণ চিত্র আমাদের দেশ ও জাতির কাছে একটি ভয়ংকর বার্তা তুলে ধরে।এ সমস্যা থেকে পরিত্রাণ পেতে শিক্ষার্থীরা বারংবার প্রশাসনের নিকট আবেদন জানালেও তার সমাধান হয়নি আজও।প্রশাসনিক অবহেলা,নারী শিক্ষার্থীদের দাবি গ্রাহ্য না করা,বাজেট সংক্রান্ত সমস্যা দেখিয়ে সর্বদা নারীদের চুপ করিয়ে রাখাই ছিলো এই সমস্যার মূল কারণ।প্রতিষ্ঠানটির সকল শিক্ষার্থীদের মত,আমার ও একই দাবি প্রশাসনের কাছে যেন বাস সংকট সমস্যার সমাধানে প্রশাসনের যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়।
আশা মনি
ইংরেজি বিভাগ
ইডেন মহিলা কলেজ
