বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

ঢাকা-ময়মনসিংহে ডবল রেললাইন চাই

Author

আজহারুল ইসলাম পিয়াস , Islamic University, Kushtia

প্রকাশ: ৯ আগস্ট ২০২৬ পাঠ: ৬০ বার

ব্রিটিশ শাসনামলে চালু হওয়া ঢাকা-ময়মনসিংহ সিঙ্গেল লাইন রেলযোগাযোগ এখনও বর্তমান। ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা ও কিশোরগঞ্জের হাজারো মানুষের রাজধানীতে যাতায়াতের একমাত্র রেলপথ এটিই। নিত্যদিন যাত্রী সংখ্যা বাড়ছে অথচ চাহিদা অনুযায়ী সম্প্রসারণ করা হয়নি রেললাইন। একক রেললাইন হওয়ায় একটি ট্রেন কিছুটা দেরি করলে কিংবা ট্রেন লাইনচ্যুত হলে শিডিউল বিপর্যয় ঘটে এবং পণ্যবাহী ও মেল ট্রেনগুলো সময়মতো গন্তব্যে পৌঁছাতে না পারায় বড় ধরনের অর্থনৈতিক লোকসান হয়, যাত্রীদেরও দীর্ঘ ভোগান্তি পড়তে হয়। তাই জনভোগান্তি লাঘবে ঢাকা-ময়মনসিংহ রেলপথ ডাবল লাইনে উন্নীত করার ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। ‎

লেখক: প্রচার সম্পাদক, ইসলামী বিশ্ববিদ্যালয়।
এই লেখাটি ৯ আগস্ট ২০২৬ তারিখে দৈনিক যুগান্তর, দৈনিক নয়া দিগন্ত, প্রথম আলো পত্রিকায় প্রকাশিত।
লিংক কপি হয়েছে!

ফোরাম ব্লাড ব্যাংক

রক্তদাতা খোঁজা হচ্ছে...

জরুরি প্রয়োজনে রক্তদাতা খুঁজুন

উপরের ফর্ম থেকে রক্তের গ্রুপ ও ঠিকানা নির্বাচন করে অনুসন্ধান করুন।