জাকাত ব্যবস্থাপনা হোক সুপরিকল্পিত

জাকাত ব্যবস্থাপনা হোক সুপরিকল্পিত
প্রতি বছর রমজান মাসে জাকাতের কাপড় বা অর্থ বিতরণ কে কেন্দ্র করে অনেক অপ্রীতিকর ঘটনা ঘটে। বিতরণস্থলে ভিড়ের চাপে পদদলিত হয়ে হতাহতের মতো মর্মান্তিক ঘটনাও আমরা দেখেছি। এই একটি চিত্রই বলে দেয় আমাদের জাকাত ব্যবস্থাপনা কতটা অপরিকল্পিত।দেশের অধিকাংশ মানুষ মুসলমান হলেও সম্ভাব্য জাকাতের একটি ক্ষুদ্র অংশই প্রাতিষ্ঠানিকভাবে সংগ্রহ ও বিতরণ হয়। বাকি অর্থ বিক্ষিপ্তভাবে ব্যক্তিগত পর্যায়ে চলে যায় ফলে প্রকৃত হক দাররা প্রায়ই বঞ্চিত থাকেন। এ ছাড়া জাকাতের অর্থ অধিকাংশ ক্ষেত্রে ভোগ্যপণ্যে খরচ হয় যা সাময়িক স্বস্তি দিলেও মানুষকে দারিদ্র্যের চক্র থেকে বের করে আনে না।
মালয়েশিয়ায় রাজ্য ভিত্তিক জাকাত কর্তৃপক্ষগুলো এবং ইন্দোনেশিয়ায় জাতীয় জাকাত বোর্ড ‘বাজনাস’ সুশৃঙ্খল প্রাতিষ্ঠানিক কাঠামোয় জাকাত সংগ্রহ ও বিতরণ করে দরিদ্র পরিবারের উৎপাদনশীল বিনিয়োগে কাজে লাগাচ্ছে। বাংলাদেশেও ইসলামিক ফাউন্ডেশনসহ বিদ্যমান প্রতিষ্ঠানগুলোকে কেন্দ্রীয় সমন্বয়ের আওতায় এনে জাকাতের অর্থ দক্ষতা উন্নয়ন ও ক্ষুদ্র উদ্যোক্তা তৈরিতে বিনিয়োগ করা গেলে আজকের জাকাত গ্রহীতা একদিন নিজেই জাকাতদাতা হয়ে উঠবেন।
নাম: মোঃ মাজহারুল ইসলাম
শিক্ষার্থী: আরবি বিভাগ
প্রতিষ্ঠান: সরকারি আজিজুল হক কলেজ বগুড়া
মোবাইল 01787937572
ইমেইল: majharulislam18420
03@gmail.com

