বুধবার, ২২ জুলাই ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

বিনা ওষুধে ফিরছে রোগীরা

Author

মুহাম্মদ শাফায়াত হুসাইন , কুষ্টিয়া সরকারি কলেজ, কুষ্টিয়া

প্রকাশ: ১৫ মার্চ ২০২৬ পাঠ: ১৪১ বার

বিনা ওষুধে ফিরছে রোগীরা

স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে সরকার যে কমিউনিটি ক্লিনিক ব্যবস্থা চালু করেছে, তার মূল উদ্দেশ্য ছিল গ্রামাঞ্চলের দরিদ্র ও অসহায় মানুষের প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করা। কিন্তু কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার কমিউনিটি ক্লিনিকগুলোতে চলমান তীব্র ওষুধ সংকট সেই উদ্দেশ্যকে প্রশ্নবিদ্ধ করছে। উপজেলার ছয়টি ইউনিয়নের ১৮টি কমিউনিটি ক্লিনিকে বর্তমানে প্রয়োজনীয় ওষুধের চরম ঘাটতি দেখা দিয়েছে। এক বছর আগেও যেখানে সাধারণ রোগের জন্য ২৭ থেকে ৩০ রকম ওষুধ বিনামূল্যে পাওয়া যেত, সেখানে এখন অধিকাংশ ক্লিনিকে মাত্র দুই-তিন রকম ওষুধ রয়েছে। কোথাও কোথাও ওষুধ বিতরণ পুরোপুরি বন্ধ থাকায় রোগীরা চিকিৎসা না পেয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। অনেকেই বাধ্য হয়ে ৪০০-৫০০ টাকা ব্যয় করে বেসরকারি ফার্মেসি থেকে ওষুধ কিনছেন, যা একজন কৃষক বা দিনমজুরের জন্য বড় আর্থিক চাপ। তাই জরুরিভিত্তিতে ওষুধ সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক করা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর তদারকি নিশ্চিত করা একান্ত প্রয়োজন।

মুহাম্মদ শাফায়াত হুসাইন

শিক্ষার্থী, কুষ্টিয়া সরকারি কলেজ

লেখক: সদস্য, জাতীয় বিশ্ববিদ্যালয়।
এই লেখাটি ১৫ মার্চ ২০২৬ তারিখে দৈনিক ইত্তেফাক পত্রিকায় প্রকাশিত।
লিংক কপি হয়েছে!