বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন
হোম / কবিতা / নিবন্ধ

রুবাইয়াত-ই-শাফায়াত

Author

মুহাম্মদ শাফায়াত হুসাইন , কুষ্টিয়া সরকারি কলেজ, কুষ্টিয়া

প্রকাশ: ৪ এপ্রিল ২০২৬ পাঠ: ৩৪ বার

রুবাইয়াত-ই-শাফায়াত
মুহাম্মদ শাফায়াত হুসাইন

দূর করে দাও মনের সংশয় তুমি রাহিম রাহমান,

দেখাও তুমি মুক্তির সরল সেই পথ, রাখো বহমান।

সে পথ নয় যে পথে মিলবে না মোর সত্যের ঐ দিশা,

যে সব পথে তুমি রাজি খুশি চালাও মেহেরবান।

সৃষ্টির পরম করুণাময় স্রষ্টার কাছে চাই শরণ,

হিংসুক, খান্নাছ, ইনসান জীনের সব অনিষ্টের নিবারণ।

পানাহ মাগি হতে তোঁমার সৃষ্টিতে যা ক্ষতিকর,

জাদুকরের জাদু হতে রক্ষা করো আমরণ।

চাইবে যতই পাইবে ততই সৃষ্টি জগৎ হবে তোর,

পাইলে সৃষ্টির সৃষ্টিকর্তা সিদ্ধি লাভ হবেই মোর।

হে আমার মন, জানে সবজন, স্রষ্টা কে নয়, সৃষ্টি চাও।

তুমি কতই গন্ডমূর্খের মতোই নির্বোধ। নেশায় ঘোর।

লেখক: সদস্য, জাতীয় বিশ্ববিদ্যালয়।
লিংক কপি হয়েছে!