শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

ঘুমের রাজা

Author

মুহাম্মদ শাফায়াত হুসাইন , কুষ্টিয়া সরকারি কলেজ, কুষ্টিয়া

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬ পাঠ: ৪ বার

 

        ঘুমের রাজা
  মুহাম্মদ শাফায়াত হুসাইন
ঘুমের রাজা রাতের বেলা
চুপটি করে আসে,
চোখে দিয়ে জাদুর কাঠি
ঘুম পাড়িয়ে ভাসে।
বালিশ কোলের আদর মেখে
কাঁথা গায়ে জড়ায়,
স্বপ্নপুরীর গল্প শুনে
চোখ দুটো তাই নড়ায়।
রাজা বলে ঘুমাও খোকা,
দিনে হবে খেলা,
সূর্য মামা উঠলে পরে
খেলব সারা বেলা।
দুধের গ্লাস শেষটি করে
চোখটি বুজে থাকো,
ঘুমের রাজা আসবে ঠিকই
স্বপ্ন দেখে ডাকো।
লেখক: উপ-দপ্তর সম্পাদক, জাতীয় বিশ্ববিদ্যালয়।
এই লেখাটি ১২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে দৈনিক নিরপেক্ষ পত্রিকায় প্রকাশিত।
লিংক কপি হয়েছে!

ফোরাম ব্লাড ব্যাংক

রক্তদাতা খোঁজা হচ্ছে...

জরুরি প্রয়োজনে রক্তদাতা খুঁজুন

উপরের ফর্ম থেকে রক্তের গ্রুপ ও ঠিকানা নির্বাচন করে অনুসন্ধান করুন।