বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

জাতীয় অর্থপেডিক হাসপাতালের এমআরআই মেশিন মেরামত করুন

Author

মোঃ হাসনাইন রিজেন , হাটহাজারী সরকারি কলেজ চট্টগ্রাম।

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৪ পাঠ: ৩৮ বার

জাতীয় অর্থোপেডিক হাসপাতাল যা পঙ্গু হাসপাতাল নামেই সবার কাছে পরিচিত। ১৯৪৭ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই দেশ বিদেশে সুনাম কুড়িয়ে আসছে। বাংলাদেশের চিকিৎসা সেবায় শিষ্য হাসপাতাল গুলোর মধ্যে অন্যতম এই হাসপাতাল অথচ গত কয়েক মাস ধরে অচল হয়ে পড়ে আছে এমআরআই পরিক্ষা ব্যবস্থা। ঠিক করার যেন কোন তাড়া নেই কর্তৃপক্ষের মাঝে। সারাদেশ থেকে ভালো চিকিৎসা সেবার আসার গরিব অসহায় মানুষগুলো ছুটে আসেন এই হাসপাতালে।

 

এমআরআই ব্যবস্থা ঠিক না থাকায় রোগীর স্বজনরা পড়ে যাচ্ছেন দালালের খপ্পরে। যেই এমআরআই টেস্ট করতে ৪-৬ হাজার টাকা লাগার কথা সেখানে দালাল চক্র প্রাইভেট হাসপাতালে নিয়ে গিয়ে ১২-১৪ হাজার টাকা হাতিয়ে নিচ্ছে। গত ১৬ তারিখ এক রুগিকে ডাক্তার এমআরআই পরিক্ষা করতে দিলে তারা প্যাথলজি বিভাগে গিয়ে যানতে পারে এখানে এমআরআই পরিক্ষা হয় না এতে করে রুগির পরিবার পরে যায় বিপাকে। পরবর্তীতে তারা ১৪ হাজার টাকা ব্যয় করে প্রাইভেট হাসপাতাল থেকে এমআরআই পরিক্ষা করিয়ে নেন। তাদের সাথে কথা বললে আক্ষেপ নিয়ে বলেন আমাদের কাছে টাকা থাকলে তো আমরা এই হাসপাতালে আসতাম না তাহলে এখানে এসেও কেন আমরা আমাদের কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হব।

এমআরআই পরীক্ষা না থাকায় রোগী এবং রুগীর পরিবার অনেক ভোগান্তির মধ্যে পরে যাচ্ছেন তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই রোগীদের দুঃখ লাগব করতে দ্রুতই এমআরআই পরিক্ষা সিস্টেম চালু করুন।

লেখক: সাংগঠনিক সম্পাদক, জাতীয় বিশ্ববিদ্যালয় শাখা, জাতীয় বিশ্ববিদ্যালয়।
এই লেখাটি ৩০ নভেম্বর ২০২৪ তারিখে দৈনিক ইত্তেফাক পত্রিকায় প্রকাশিত।
লিংক কপি হয়েছে!