বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

মানসিক চাপ: শিক্ষার্থীদের জন্য সহায়তা কোথায়?

Author

শাহিদা জাহান ইরানী , ইসলামিক বিশ্ববিদ্যালয় বাংলাদেশ

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৫ পাঠ: ৩৫ বার

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিটি দিনই যেন এক নতুন সংগ্রাম। বইয়ের পাতা, পরীক্ষার তাড়া এবং ভবিষ্যতের অজানা পথে পা বাড়ানো…। ফলে কোথাও কি হারিয়ে যাচ্ছে মানসিক শান্তি? বর্তমান এই সময়ে শিক্ষার্থীদের অ্যাকাডেমিক অগ্রগতির পাশাপাশি লড়াই করতে হয় ভয়, হতাশা ও চাপের সঙ্গে। একদিকে ব্যক্তিগত স্বপ্নের তাড়না, অপরদিকে পরিবারের প্রত্যাশার ভার-এই নীরব যুদ্ধে মানসিক অবস্থা বিপর্যস্ত হয়ে বেড়েই চলেছে অনাকাঙ্ক্ষিত ঘটনা। এমন অবস্থায় আশার আলো হতে পারে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে গ্রহণ করা সুনির্দিষ্ট পদক্ষেপ। এক্ষেত্রে মানসিক স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র স্থাপন অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে শিক্ষার্থীরা নিজেদের মানসিক চাপ ও উদ্বেগের জন্য বিশেষজ্ঞ মনোবিজ্ঞানী বা কাউন্সেলরের সাহায্য নিতে পারেন। এছাড়াও নিয়মিত কর্মশালা ও সেমিনার আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে মানসিক স্বাস্থ্য সচেতনতা বাড়ানো প্রয়োজন। পরিশেষে, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি শিক্ষার্থীদের মানসিক অবস্থা ও তাদের ভবিষ্যতের দিকে লক্ষ রেখে উল্লিখিত ব্যবস্থা নিতে।

শাহিদা জাহান ইরানী

শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া

লেখক: সদস্য, ইসলামী বিশ্ববিদ্যালয়।
এই লেখাটি ১৪ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে দৈনিক ইত্তেফাক পত্রিকায় প্রকাশিত।
লিংক কপি হয়েছে!