বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

মা: পৃথিবীর নিঃশব্দ ভালোবাসার নাম

Author

শাহিদা জাহান ইরানী , ইসলামিক বিশ্ববিদ্যালয় বাংলাদেশ

প্রকাশ: ২০ মার্চ ২০২৬ পাঠ: ৩৪ বার

মা — যার নিঃস্বার্থ ত্যাগে গড়ে ওঠে একটি জীবন, একটি পরিবার, একটি জাতি। শৈশবে যার কোল ছিল সবচেয়ে নিরাপদ আশ্রয়, আজ সেই মায়ের খোঁজ অনেকেই নিতে ভুলে যায় এই ব্যস্ত জীবনে। আধুনিকতার দৌড়ে আমরা যতই উচ্চতায় উঠি, মায়ের সেই নীরব ভালোবাসাই আমাদের শিকড়। এই শিকড় ভুলে গেলে আমাদের সাফল্যও পূর্ণতা পাবে না। তাই জীবনের দৌড়ে এগিয়ে চলার মাঝেও উচিত ফিরে তাকানো সেই শিকড়ের দিকে, যিনি আমাদের শক্তি জুগিয়েছেন। মা দিবস শুধু ফুল বা ছবি পোস্টের দিন নয়, বরং আমাদের প্রতিদিনের দায়িত্ব মনে করিয়ে দেওয়ার দিন।মায়ের ভালোবাসায় নেই স্বার্থ, নেই কোনো শর্ত। তিনি নিজের স্বপ্ন বিসর্জন দিয়ে সন্তানের স্বপ্নপূরণে হাসিমুখে এগিয়ে যান। সন্তানের ছোট সফলতা তাঁর বড় প্রাপ্তি, আর সন্তানের কষ্টই তাঁর নিদ্রাহীন রাতের কারণ।

যারা আজ বৃদ্ধাশ্রমে নিঃসঙ্গ, যাদের সন্তানেরা ব্যস্ততার অজুহাতে মায়ের খোঁজ নেন না। এই মা দিবস হোক তাঁদের ফিরে পাওয়ার দিন। মাকে ভুলে নয় বরং আগলে রেখে এগিয়ে চলাতেই হোক আমাদের সত্যিকারের সাফল্য। সব মায়ের প্রতি রইল হৃদয়ের গভীর ভালোবাসা।

শাহিদা জাহান ইরানী,
শিক্ষার্থী, জিওগ্রাফি এন্ড এনভায়রনমেন্ট বিভাগ
ইসলামী বিশ্ববিদ্যালয়,কুষ্টিয়া।
ইমেইল: sabihanajnin100@gmail.com

লেখক: সদস্য, ইসলামী বিশ্ববিদ্যালয়।
লিংক কপি হয়েছে!