শনিবার, ৬ জুন ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

উৎসবের আনন্দ ও বর্জ্য ব্যবস্থাপনা

Author

মোঃ মাজহারুল ইসলাম , সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া

প্রকাশ: ২৮ মে ২০২৬ পাঠ: ২৭ বার

উৎসবের আনন্দ ও বর্জ্য ব্যবস্থাপনা

মোঃ মাজহারুল ইসলাম

শিক্ষার্থী, সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া।

 

ঈদুল আজহার দিনে পাড়ায় পাড়ায় ছড়িয়ে পড়ে উৎসবের আমেজ। ঘরে ঘরে আনন্দ, কোলাহল আর কোরবানির ব্যস্ততা। কিন্তু এই আনন্দের মাঝেই রাস্তার পাশে কিংবা খোলা জায়গায় জমতে থাকে পশুর রক্ত আর বর্জ্য। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চারদিকে ছড়িয়ে পড়ে দুর্গন্ধ; উৎসবের পবিত্র আবহ ম্লান হয়ে যায় অস্বস্তিকর এক বাস্তবতায়। অথচ সামান্য সচেতন হলেই এই অপ্রীতিকর সমস্যা এড়ানো সম্ভব। নির্দিষ্ট স্থানে পশু জবাই করা, বর্জ্য একটি নির্দিষ্ট স্থানে জমা রাখা এবং জবাইয়ের পর দ্রুত চারপাশ পরিষ্কার করা—এটুকু নিশ্চিত করলেই পরিবেশ দূষণমুক্ত রাখা সম্ভব। পাশাপাশি সিটি করপোরেশন ও স্থানীয় প্রশাসনকেও নির্ধারিত সময়ের মধ্যে বর্জ্য অপসারণে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে। ঈদের আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন আমাদের চারপাশ থাকে পরিচ্ছন্ন ও সুন্দর। এই দায়িত্ব কেবল প্রশাসনের নয়, আমাদের প্রত্যেকের। নিজের আশপাশটুকু পরিষ্কার রাখাই হোক এবারের ঈদে আমাদের সবচেয়ে বড় অঙ্গীকার।

লেখক: সাধারণ সদস্য, জাতীয় বিশ্ববিদ্যালয়।
লিংক কপি হয়েছে!