বুধবার, ২২ জুলাই ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

মানুষের জীবনে স্পর্শের (Touch) তাৎপর্য

Author

মোঃ সিফাতুল্লাহ তাসনীম , ঢাকা বিশ্ববিদ্যালয়

প্রকাশ: ২৩ জুন ২০২৬ পাঠ: ৩৮ বার

সাইকোলজি নিয়ে টুকটাক জানা-শোনা ও ফ্রেন্ডদের সাথে আলোচনায় মানুষের জীবনে টাচ (touch) বা স্পর্শের গুরুত্ব-তাৎপর্য-মাহাত্ম্য সম্পর্কে কিছু বিষয় উঠে আসলো।

এই টাচ বা স্পর্শ আপনাকে অনুভব করায়, আপনি একা নন; আপনার সাথে অন্যরাও রয়েছেন। একটা মানুষের বেঁচে থাকার জন্য অনেক স্পর্শ প্রয়োজন। ইসলামের কিছু শিষ্টাচার যেগুলো কিনা সমাজে সাধারণভাবেই ব্যাপক প্রচলিত সেগুলোর প্রতি লক্ষ্য করলেও এই জিনিসটা এড়িয়ে যাওয়া যায় না। যেমন ধরুন, মুসাফাহা। এর মাধ্যমে এক ভাই অপর ভাইকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে হাতে হাত মেলাচ্ছে বা স্পর্শ আদান-প্রদান করছে। সেইমভাবে কোলাকুলি বা মু’আনাকার ক্ষেত্রেও। অনুরূপ, কেউ অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া ও তার মাথায় হাত দেওয়া সুন্নাত। এখানেও আপনি মূলত একজন রোগীকে স্পর্শ দিচ্ছেন।

আবার দেখবেন, যখন আপনি কোনো কিছু নিয়ে খুব স্ট্রেচে (stretch) আছেন, বুকটা অনেক ভারী লাগছে, মনে ব্যথা অনুভব করছেন, আপনাকে আপনার কাছের কেউ জড়িয়ে ধরলে, বুকে টেনে নিলে আপনি সাহস পান, ব্যথা কিছুটা কমে, একটু হালকা লাগে।

ধরুন, আপনি কোনো একটা কাজ শুরু করতে আত্নবিশ্বাস পাচ্ছেন না, ভয় হচ্ছে; কিন্তু আপনার কাঁধে একজন হাত রেখে যদি বুক বা পিঠ চাপড়ে দিয়ে বলে, ‘এগিয়ে যাও, তুমি পারবে’, দেখবেন আপনি সত্যিই আরও একটু সাহস পাবেন, আত্নবিশ্বাসী হয়ে উঠবেন। তারপর আরও দেখুন, পরীক্ষার হলে যাবার সময় অথবা বাড়ি ছেড়ে বাইরে আসার সময় মা কিংবা বাবা অথবা দাদা-দাদী, নানা-নানীরা আমাদের মাথায় হাত বুলিয়ে দেন, স্পর্শ দেন। এতে আমরা ব্লেসড (blessed) বা আশীর্বাদপুষ্ট অনুভব করি। আমরা অনুভব করি- তারা, তাদের দুয়া আমাদের সাথে আছে। আরও লক্ষ্য করুন, ধরুন কেউ গভীর ঘুমে আচ্ছন্ন। ডেকে তাকে তুলতে পারছেন না। আলতো করে মাথায় হাত দিয়ে যদি মমতার সাথে কয়েকবার ডাক দেন, দেখবেন সে ঘুম থেকে জাগ্রত হয়ে যাচ্ছে!

শেষ আরেকটা পয়েন্ট বলি। মানুষ যখন লাইফের একদম শেষ স্টেজের দিকে থাকে, লাইফ সাপোর্ট বা আইসিইউতে থাকে, তখন সাধারণত তাকে সার্বক্ষণিক একটা কৃত্রিম হাতের মতো করে তার হাতে স্পর্শ করে রাখা হয় যেন সে অনুভব করে তার সাথে কেউ সবসময় রয়েছে! মাইলস্টোন ট্রা%জেডির ঘটনাতেও আমরা দেখেছি, আ%গুনে পো%ড়া বাচ্চারা জীবনের শেষ মুহূর্তগুলো হাসপাতালের বেডে কা%তরাছিল। তখন পর্যন্ত ওদের কেউ কেউ ওদের মা-খালাদের বলছিল, “তুমি আমার হাতটা ধরে রাখো আম্মু, আমার অনেক কষ্ট হইতেছে!”

এভাবে করে মানুষের জীবনে স্পর্শ জিনিসটা খুবই খুবই দরকার। হোক তা কাছের বন্ধুর কিংবা ভাইয়ের, বড় বোনের কিংবা মায়ের, বাবার কিংবা শিক্ষকের, জীবন সঙ্গী অথবা জীবন সঙ্গীনীর!

লেখক: কার্যনির্বাহী সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়।
লিংক কপি হয়েছে!