রিকশাই যাদের সম্বল!
বাবাদের সংগ্রাম, আহ!
ছবিটি ভালো করে দেখুন। গভীর রাতে ওনারা দুই জন ঘুমোচ্ছেন আলোর নীচে; অথচ আলোয় সাধারণত ঘুম আসে না। কিন্তু রিকশার সিকিউরিটির জন্য সম্ভবত ওনাদের বাধ্য হয়ে আলোতেই ঘুমোতে হচ্ছে।
তারপর দেখুন, মাথার নীচে বালিশ নেই, পিঠের নীচে নেই নরম তোষক। না আছে কোনো বিছানা। ডানে-বাঁয়ে ফিরে শোবার সুযোগটুকু নেই। হয়তো এভাবেই রাত পার করে দিবেন!
কিন্তু যদি বৃষ্টি আসে, তখন? তখন হয়তো বয়স্ক এই দুই লোক একটু ভিজে যাবেন। অস্থায়ী কোথাও আশ্রয় নিবেন বৃষ্টি থেকে বাঁচতে; তবু রিকশা ছাড়বেন না। রিকশাকে তাঁদের চোখে চোখে রাখতে হয়, সাথে আগলে রাখতে হয়। কারণ, এটাই তাঁদের জীবিকার সম্বল।
জীবন যেখানে যেমন!
(ছবিটি শুক্রবার (১০ জুলাই) রাত ২:২২ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে তোলা)
লেখক: কার্যনির্বাহী সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়।
