ঘুমের রাজা
ঘুমের রাজা
মুহাম্মদ শাফায়াত হুসাইন
ঘুমের রাজা রাতের বেলা
চুপটি করে আসে,
চোখে দিয়ে জাদুর কাঠি
ঘুম পাড়িয়ে ভাসে।
বালিশ কোলের আদর মেখে
কাঁথা গায়ে জড়ায়,
স্বপ্নপুরীর গল্প শুনে
চোখ দুটো তাই নড়ায়।
রাজা বলে ঘুমাও খোকা,
দিনে হবে খেলা,
সূর্য মামা উঠলে পরে
খেলব সারা বেলা।
দুধের গ্লাস শেষটি করে
চোখটি বুজে থাকো,
ঘুমের রাজা আসবে ঠিকই
স্বপ্ন দেখে ডাকো।
লেখক: উপ-দপ্তর সম্পাদক, জাতীয় বিশ্ববিদ্যালয়।
এই লেখাটি ১২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে
দৈনিক নিরপেক্ষ
পত্রিকায় প্রকাশিত।
