জলবায়ু পরিবর্তনই কি হবে বিশ্বের পরবর্তী মহাসংকট?

সময়ের সঙ্গে সঙ্গে একটি সংকট নীরবে এবং ধীরে ধীরে আরও ভয়াবহ রূপ নিচ্ছে তা হলো জলবায়ু পরিবর্তন। বৈশ্বিক উষ্ণায়নের ফলে পৃথিবীর গড় তাপমাত্রা ক্রমাগত বাড়ছে। এর প্রত্যক্ষ প্রভাব পড়ছে আবহাওয়ার উপর। বিজ্ঞানীরা সতর্ক করছেন, শিল্পবিপ্লব পূর্ব সময়ের তুলনায় বৈশ্বিক তাপমাত্রা যদি ১.৫° সেলসিয়াসের বেশি বৃদ্ধি পায়, তবে তার পরিণতি হবে ভয়াবহ ও অপূরণীয়। জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বড় শিকার হচ্ছে উন্নয়নশীল ও স্বল্পোন্নত দেশগুলো। গবেষণায় দেখা যাচ্ছে, আফ্রিকা, দক্ষিণ এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ রাষ্ট্রগুলোতে খাদ্য নিরাপত্তা হুমকির মুখে।বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে অন্যতম।
বিজ্ঞানীদের মতে, উত্তর গোলার্ধে রেকর্ড পরিমাণ তাপমাত্রা বৃদ্ধি, গ্ৰিনল্যান্ড ও অ্যান্টার্কটিকার বরফের বিশাল অংশ দ্রুত গলে যাওয়া সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির অন্যতম কারণ।মধ্য আমেরিকার ‘Dry Corridor’-এ টানা ৬ বছর খরা চলছে, যা জলবায়ু সংকটের কারণ আরও তীব্র হয়েছে। সবশেষে বলা যায়, জলবায়ু পরিবর্তন এমন এক সংকট যা আজ যদি আমরা এটিকে গুরুত্ব দিয়ে মোকাবিলা না করি, তবে ভবিষ্যৎ পৃথিবী হয়ে যাবে অনিরাপদ ও বিপর্যস্ত। তাই জলবায়ু পরিবর্তনকে শুধু পরিবেশগত ইস্যু হিসেবে নয়, বরং মানবসভ্যতার অস্তিত্বের প্রশ্ন হিসেবেই বিবেচনা করতে হবে। কারণ সময়মতো পদক্ষেপ না নিলে, জলবায়ুর পরিবর্তনই হয়ে উঠবে বিশ্বের সবচেয়ে বড় ও নিয়ন্ত্রণহীন মহাসংকট।

