সংকটের জাতীয় বিশ্ববিদ্যালয়ে চাই যুগোপযোগী সমাধান
জাতীয় বিশ্ববিদ্যালয়: শিক্ষার্থীদের চোখে স্বপ্ন, সংকট ও সম্ভাবনা”
নানা প্রতিকূলতা জয় করে আত্মনির্ভরশীল হওয়ার এবং মেধার বিকাশ ঘটানোর অদম্য স্বপ্ন নিয়ে প্রতিবছর অসংখ্য শিক্ষার্থী জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। কিন্তু সেই স্বপ্নের পথেই রয়েছে সেশনজট, আধুনিক অবকাঠামোর ঘাটতি, ফল প্রকাশে বিলম্ব, গবেষণায় সুযোগ না থাকা, অনিয়মিত একাডেমিক ক্যালেন্ডার, বাস্তবমুখী শিক্ষার সাথে সংযোগহীনতা, প্রশাসনিক জটিলতা, ক্যারিয়ার গড়ার সুগঠিত পথ না থাকা, দক্ষতা উন্নয়নের সীমিত সুযোগ ইত্যাদির মতো সংকট ও বাধা। এতে শুধু একটি শিক্ষাবর্ষ পিছিয়ে পড়ে না, পিছিয়ে পড়ে পুরো একটি সম্ভাবনাময় প্রজন্ম। দেশের আনাচে-কানাচে ছড়িয়ে থাকা লাখো মধ্যবিত্ত ও প্রান্তিক পরিবারের তরুণের উচ্চশিক্ষার মূল ভিত্তি জাতীয় বিশ্ববিদ্যালয়। তাই আর্থিক সাবলম্বীকতার দিকটি বিবেচনা করে দুর্নীতি দমন করতে হবে। সঠিক দিকনির্দেশনা ও সুযোগ পেলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও জীবন যুদ্ধে অনেক দূর এগিয়ে যেতে পারে। শুধু তা-ই নয়। ডিজিটাল শিক্ষা, আর্থিক সামঞ্জস্যতা, যুগোপযোগী কারিকুলাম, দুর্নীতি হ্রাস, গবেষণা ও কর্মমুখী প্রশিক্ষণের সুযোগ বাড়ানো গেলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পুরো বিশ্বে সেরা হয়ে উঠতে পারে।
