জ্ঞানের খেয়াঘাট: মনন ও পেশার মেলবন্ধন
আমি গণিত বিভাগের একজন শিক্ষার্থী। আমার কাছে আমার বিভাগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমি মনে করি গণিত জ্ঞান, দক্ষতা এবং ভবিষ্যৎ ক্যারিয়ারের ভিত্তি গড়ে তোলে। স্টাডি হোক কিংবা দৈনন্দিন জীবন উভয় ক্ষেত্রেই ধৈর্য্য ধরতে সাহায্য করে গণিত। গণিত মানেই শুধু সংখ্যা বা সূত্র নিয়ে কাজ তা কিন্তু নয়; এটি যুক্তিতত্ব, বিশ্লেষণী চিন্তা এবং সমস্যা সমাধানের দক্ষতা বৃদ্ধি করে। এছাড়া স্টাডিতে গণিত অনেক গুরুত্বপূর্ণ। এটি একটি জটিল বিষয় হলেও ব্যাংক, বিসিএস, ডেটা সায়েন্স, অ্যাকচুয়ারিয়াল সায়েন্স, সফটওয়্যার, গবেষণা, পরিসংখ্যান, AI, অর্থনীতি এবং উচ্চশিক্ষাসহ অনেক পেশায় গণিতের শিক্ষার্থীদের চাহিদা রয়েছে। গণিতকে শিক্ষার অন্যতম মৌলিক বিষয় বা ভিত্তি বিবেচনা করা হয়। তাই আমার বিভাগের গুরুত্ব সবক্ষেত্রেই অপরিসীম। এ নিয়ে বিজ্ঞানী কার্ল ফ্রিডরিখ গাউস বলেছেন, “গণিত হলো সকল বিজ্ঞানের রাণী।”
