ফেনীতে থামছে না মশার উপদ্রব

সন্ধ্যা হতে না হতেই মনে হয় যেন মশার ঝাঁক লুট করে নিতে এসেছে শরীরের সব রক্ত। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা এবং দীর্ঘ দিন নোংরা পানি জমে থাকার কারণে মাত্রাতিরিক্ত মশার বংশ বৃদ্ধি হয়েছে এবং হয়ে চলছে। ফেনী শহরে মশার উপদ্রব অসহনীয় হয়ে পড়েছে। কেবল সন্ধ্যায় কিংবা রাতেই নয়, দিনের বেলায়ও মশার হাত থেকে নিস্তার পাচ্ছে না মানুষ। পৌর কর্তৃপক্ষ মশা নিধনের জন্য ফপিং (মশা মারার ধোঁয়া) প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। এর পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্নতার দিকেও খেয়াল রাখছে। কিন্তু তবু যেন মশার উপদ্রব কমছে না বরং বৃদ্ধি পাচ্ছে আরো আরো। আশঙ্কা করা যাচ্ছে যে, গত দুই বছরের তুলনায় এবার ডেঙ্গু,চিকুনগুনিয়ার ও মশাবাহিত রোগের প্রকোপ মারাত্মকভাবে বেড়ে যাবে
।
লেখক: সাধারণ সদস্য, জাতীয় বিশ্ববিদ্যালয়।
এই লেখাটি ১২ এপ্রিল ২০২৬ তারিখে দৈনিক ইত্তেফাক পত্রিকায় প্রকাশিত।

