বুধবার, ২২ জুলাই ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন
হোম / কবিতা / নিবন্ধ

স্বরচিত কবিতা: “বসন্তের আগমনে”

Author

সাদিয়া জাহান হক , ফেনী সরকারি কলেজ

প্রকাশ: ৬ এপ্রিল ২০২৬ পাঠ: ১০৯ বার

 

নতুন পাতা গজাতে শুরু করল,

কাউকে হঠাৎ মনে পড়ল।

বুঝলাম যে বসন্ত এসে গেছে,

শুকনো পাতায় ভরে গেছে মেঝে।

দূর থেকে ফুলের ঘ্রাণ ভেসে আসছে,

শুধু তার কথাই মাথার ভেতর ঘুরছে।

শীতের শেষে বসন্তের আগমনে,

ঝেড়ে ফেললাম তাকে মন থেকে।

গাছের নতুন পাতা, ফুলের নানান রূপে,

প্রকৃতি সেজে বসে আছে আপন মনে।

লতা-পাতা, ঝোপ-ঝাড়ে পেঁচিয়ে ফেললাম এই মন,

চাইলেও কেউ আর পারবে না খুলতে এই কঠিন বাঁধন।

 

লেখক: সদস্য, জাতীয় বিশ্ববিদ্যালয়।
লিংক কপি হয়েছে!