যুদ্ধ নয়, শান্তি চাই

যুদ্ধ কখনোই কোনো সমাধান হতে পারে না। সবসময় শান্তি ও সম্প্রীতির আশা নিয়ে বেঁচে থাকে সাধারণ মানুষ। যুদ্ধ বিগ্রহের সময় দেখা যায় মানুষের বিভিন্ন অবস্থা। একদিকে একদল ক্ষমতার বলে নিজেদের স্বার্থ হাসিল করে নেয়, অন্যদিকে নিরিহ সাধারণ মানুষের হারাতে সব। যুদ্ধ বিধ্বস্ত দেশকে খাদ্য সংকট, চিকিৎসা সেবার ঘাটতি, জালানি সংকট, আর্থিক সংকট, বাসস্থানের অভাব ইত্যাদি দুর্দশার শিকার হতে হয়। শিশুদের মানসিক বিকাশে মারাত্মক প্রভাব ফেলে যুদ্ধ আর ধ্বংস। শুধু তাই না। জীববৈচিত্র্যের উপরও মারাত্মক প্রভাব ফেলে ড্রোন হামলা, মিসাইল নিক্ষেপের মতো পারমাণবিক বিস্ফোরণ গুলো। যারা হামলার ফলে ক্ষতিগ্রস্ত হয় তারা আর কখনো স্বাভাবিক জীবন ফিরে পায় না। তাই আমাদের উচিৎ যুদ্ধ নয়, একসাথে বসে সমঝোতা করে শান্তিপূর্ণভাবে সমস্যার সমাধান করা। মনে রাখতে হবে যে, মানুষ বাঁচতে চায়।
লেখক: সাধারণ সদস্য, জাতীয় বিশ্ববিদ্যালয়।
এই লেখাটি ১৭ মার্চ ২০২৬ তারিখে দৈনিক ইত্তেফাক পত্রিকায় প্রকাশিত।

